আবার সভাপতি হবেন টুটু বসুই

মোহনবাগানের নতুন সভাপতি গীতানাথ গাঙ্গুলির ভূমিকা অনেকটা রামায়নের ভরতের মতোই। তাঁকে আপাতত সিংহাসনে খড়ম পাহারা দিতে হবে। আবার যেদিন টুটু বাবুর সভাপতি হওয়ার ইচ্ছে হবে, নিঃশব্দে সরে দাঁড়াতে হবে। লিখেছেন সোহম সেন।

বিমল গুরুং যদি লিখতেন…‌

কোথায় আছেন বিমল গুরুং? কী ভাবছেন? পাহাড়ের খোঁজ রাখছেন? যদি বিনয় তামাকে চিঠি লেখার সুযোগ থাকত, ঠিক কী লিখতেন। তাঁর বয়ানে সেই কাল্পনিক বয়ান তুলে আনলেন সরল বিশ্বাস।

প্রশাসনিক বৈঠক মানেই সেই সস্তা চিত্রনাট্য

আসলে, প্রতিটি প্রশাসনিক সভা হল এক সস্তা রুচির নাটক। সমস্যা সমাধানের সদিচ্ছা আদৌ কতখানি আছে, প্রশ্ন থেকেই যায়। এতখানি লোকদেখানো ব্যাপার থাকবে কেন?‌ সমস্যার সমাধান নয়,নিজেকে পরিত্রাতা হিসেবে তুলে ধরার তাগিদটাই যেন বেশি। বাকি সবাই অযোগ্য, একমাত্র আমি আছি বলেই রাজ্যটা চলছে, এই বার্তাটাই যেন বড় বেশি করে ফুটে ওঠে। কী জানি, মুখ্যমন্ত্রী হয়ত সেই ছবিটাই তুলে ধরতে চান। লিখেছেন রক্তিম মিত্র।

ছিলেন সভাপতি, হলেন সচিব, সম্মান বাড়ল?‌

টুটু বসু ছিলেন মোহনবাগানের সভাপতি। এবার হলেন সচিব। এটাকে জয় বলা যায়?‌ প্রণব মুখার্জি যদি রাষ্ট্রপতি থেকে অবসর নিয়ে কোনও রাজ্যের রাজ্যপাল হতেন, তাহলে সেটা যেমন হত, এটাও কিছুটা তেমনই। আসলে, কোনও একটা পদ পেলেই হল। কোন পদের কী গুরুত্ব, এই কর্তারা বোঝেনই না। লিখেছেন রজত সেনগুপ্ত।

ম্যাচের লাইভ আপডেট পাচ্ছি না কেন?‌

সমর্থকদের আবেগ আছে বলেই কিন্তু কর্পোরেট সংস্থা এগিয়ে এসেছে। কিন্তু তারপর তারা আবেগটাকেই অস্বীকার করতে চাইছে। আই লিগের প্রথম ম্যাচে জয় এল, কিন্তু ক্লাবের ওয়েবসাইটে আপডেট টুকুও পাওয়া গেল না। নতুন স্পন্সরের হাত ধরে কোন পথে চলেছে ইস্টবেঙ্গল?‌ বেঙ্গালুরু থেকে লিখেছেন দেবাঞ্জন বিশ্বাস।।

শুধু ব্রিজ নয়, সাঁতরাগাছিতে সমস্যার পাহাড়

সাঁতরাগাছিতে দুর্ঘটনার পরই হঠাৎ করে যেন টনক নড়েছে। কিন্তু আসল সমস্যাগুলো সেই আড়ালেই থেকে যাচ্ছে। ব্রিজে কোথায় কী সমস্যা, সেদিকে ফোকাস চলে যাচ্ছে। কিন্তু আসল সমস্যা শুধু ব্রিজে নয়, ছড়িয়ে আছে নানা দিকে। সেদিকে আলো ফেললেন রজত সেনগুপ্ত।

বারবার দেখার মতোই ছবি

কোনটা সবচেয়ে ভাল লাগল?‌ নিঃসন্দেহে কিশোর কুমার জুনিয়র। তিনটে ছবির মধ্যে এই ছবিটাই আবার দেখা যায়। এই ছবিটাই নিসঙ্কেচে অন্যদের দেখতে বলা যায়। কিশোর কুমার আমার প্রিয় শিল্পী। তাঁর গানকে ঘিরে, মানুষটাকে ঘিরে একটা আলাদা আবেগ সেই ছোট বেলা থেকেই। আর এই সময়ের পরিচালকদের মধ্যে কৌশিক গাঙ্গুলি আমার প্রিয় পরিচালক। তাই কিশোর আর কৌশিকের যুগলবন্দী। না দেখে পারা যায়!‌ লিখেছেন সুমিত চক্রবর্তী।।

ছোট্ট টুকাই ও সেই টিয়া পাখি

অদ্ভুত একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল ওদের মধ্যে। টুকাই কথা বলতে পারত না। কিন্তু পাখিটা অনর্গল ওর সঙ্গে কথা বলে যেত। কী বলত, তা শুধু সেই পাখিটাই জানে। কী জানি, হয়ত টুকাইও জানত। মাঝে মাঝে ভাবি, এত মানুষ থাকতে ওই পাখিটা শুধু টুকাইয়ের কাছেই কেন আসত ? স্মৃতিটুকু থাক বিভাগে উঠে এল এমনই এক ছবি।

ফিরে এসো, ডাবল ডেকার

ষাট পেরোনো নস্টালজিয়া নিয়ে আবার খুঁজতে বেরোবো। ফিরে আসুক সেই ডাবল ডেকার। আবার সেই উদ্দেশ্যহীনভাবে না হয় বাসে উঠে পড়ব। ষাটোর্ধ্ব চোখ দিয়ে আবার খুঁজব আমার হারানো কলকাতাকে। লিখেছেন শ্যামল আচার্য।।

‌ব্যারাকপুর কালিয়ানিবাস যুবভারতীতে সঙ্গীতসন্ধ্যা

সুগত রায়মজুমদার ব্যারাকপুর কালিয়ানিবাস যুবভারতীর দুর্গাপুজো এ বছর ব্যারাকপুর মহকুমার অন্যতম সেরার শিরোপা পেয়েছে। পুজোর দিনগুলি ছিল আনন্দ–মধুর। পুজোর দিনগুলিতে ছিল ঠাসা কর্মসূচি। সপ্তমী থেকে একাদশী মণ্ডপে ছিল এলাকাবাসীর ব্যস্ততা।...