আমাদের আদিখ্যেতায় কলকাতা থেকে বাংলা হারিয়েই যাচ্ছে

ট্যাক্সিতে উঠুন। এখানে তো আরও ভয়ঙ্কর। বাঙালি ড্রাইভার কমতে কমতে প্রান্তিক হয়ে এসেছে। যদিও বা কয়েকজন আছেন, তাঁরাও শুরুই করেন হিন্দি দিয়ে। উত্তর কলকাতায় তবু কিছুটা বাংলা পাবেন। দক্ষিণ কলকাতার বিশেষ কিছু জায়গায় হয়ত পাবেন। বাকি অংশে বাংলা কোথায়?‌ অধিকাংশ দোকানেই আপনাকে হিন্দি শোনার জন্য তৈরি থাকতে হবে। অবাঙালিদের আমরা বাংলা শেখানোর তাগিদই অনুভব করিনি।লিখেছেন জগবন্ধু চ্যাটার্জি।

বেলাশেষে–‌র টিম নিয়ে এবার বেলা শুরু

আবার নতুন চমক শিবপ্রসাদ–‌নন্দিতা জুটির। এবার তাঁরা পর্দায় আনছেন বেলা শুরু। বছর তিনেক আগে মুক্তি পেয়েছিল বেলা শেষে। ছবিটি দারুণভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। সৌমিত্রর উল্টোদিকে ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। ঘরে–‌বাইরের সেই পুরনো জুটি।

অন্যের ঘাড়ে দায়, আর কতদিন?‌

এই অশনি সংকেত এখনও বুঝতে পারছেন না শ্রীমান অনুব্রতরা। ভাবছেন বিজেপি–‌র ঘাড়ে দায় চাপিয়ে দিলেই দু–‌দিন পরেই ধামাচাপা পড়ে যাবে। কিন্তু এখনও সচেতন না হলে এই প্রবাহ চলতেই থাকবে। তখন কোনও অনুপ্রেরণাতেই আর এই গৃহযুদ্ধ সামাল দেওয়া যাবে না।লিখেছেন ধীমান সাহা।

ডুয়ার্সে চালু ক্যারাভান

বাংলার পর্যটনে নতুন আকর্ষণ। এবার ডুয়ার্সে চালু হচ্ছে ক্যারাভান পরিষেবা। অর্থাৎ, আপনি গাড়ির ভেতর থেকেই ঘুরতে পারেন পাহাড়–‌জঙ্গলে। সেই গাড়ির ভেতরেই থাকছে ঘরের মতো অনুভূতি। সেই গাড়িতেই রাত্রিযাপন।

কিশোর কুমারের নামে জগাখিচুড়ি

ছবির নামে কিশোর কুমার। পরিচালনায় কৌশিক গাঙ্গুলি। অভিনয়ে প্রসেনজিৎ। কিশোরের অন্তত দেড় ডজন গান। রাজস্থানে কিডন্যাপ। চমক অনেক ছিল। কিন্তু ছবিটা বাস্তবের মাটি খুঁজে পেল না। কিশোর কুমার জুনিয়র দেখে বিশ্লেষণ করলেন কুণাল দাশগুপ্ত।।

ফেসবুকে ফিরে এল হারিয়ে যাওয়া প্রাত্যহিকী

অনেকের বেড়ে ওঠার সঙ্গেও জড়িয়ে আছে প্রাত্যহিকী। এফ এম এল, কলকাতা ক কোথায় যেন হারিয়ে গেল। প্রাত্যহিকীর সেই চিঠিগুলো স্মৃতি হয়েই থেকে গেল। আবার ফিরে এসেছে সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলো।

মোবাইলেও শুনতে পারেন প্রাত্যহিকী

অনেকের বেড়ে ওঠার সঙ্গেও জড়িয়ে আছে প্রাত্যহিকী। এফ এম এল, কলকাতা ক কোথায় যেন হারিয়ে গেল। প্রাত্যহিকীর সেই চিঠিগুলো স্মৃতি হয়েই থেকে গেল। আবার ফিরে এসেছে সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলো। মোবাইলেই শুনতে পারেন প্রাত্যহিকী। কীভাবে?‌ হদিশ বেঙ্গল টাইমসে।

শেষ চিঠি কবে লিখেছেন, মনে আছে ?

সত্যজিৎ রায় রোজ ভোরে উঠে কী করতেন ? সবার আগে তিনি চিঠি লিখতে বসতেন। অনেক চিঠি জমে থাকত। শুটিং চলাকালীন লেখা হত না। তবে একটু ফুরসত পেলেই বসে যেতেন বিভিন্ন প্রান্ত থেকে আসা সেইসব চিঠি নিয়ে। একের পর এক চিঠির উত্তর লিখতেন। কাউকে হয়ত নিজে থেকেই লিখলেন। রোজ তিনটে বা চারটে চিঠি লিখতেন। তখনও বাড়ির অন্য কেউ হয়ত ঘুমিয়েও ওঠেননি। তারপর কাজ শুরু করতেন।

সুচিত্রার জন্য গুলজারকে ছুটে আসতে হয়েছিল কলকাতায়

কাকে মানাবে ইন্দিরা গান্ধীর ভূমিকায়? মুম্বইয়ে তখন অভিনেত্রীর অভাব নেই। একের পর এক গ্ল্যামারাস মুখ। তবু গুলজারকে কিনা ছুটে আসতে হয়েছিল কলকাতায়!

এক যে আছে সৃজিত

পুজোর আবহে আবার ফিরে এলেন নন্দ ঘোষ। একগুচ্ছ বাংলা ছবি বেরোচ্ছে শুনেই দেখতে চলে গেলেন সৃজিত মুখার্জির ছবি— এক যে ছিল রাজা। ফিরে এসেই বললেন, রিভিউ লিখব। তাঁকে থামায়, এমন সাধ্য কার!‌ পুজোর বাজনা শুনতে শুনতেই লিখে ফেললেন নন্দ ঘোষের কড়চা।