কেউ কাউকে চিঠি লেখে না
লোকে চিঠি লিখতেই ভুলে গেছে। কিন্তু ভোরে উঠে যদি চিঠি লেখেন, তাহলে কেমন হয়? এই নিয়ে লিখেছেন মনোবিদ কুণাল সাহা।
লোকে চিঠি লিখতেই ভুলে গেছে। কিন্তু ভোরে উঠে যদি চিঠি লেখেন, তাহলে কেমন হয়? এই নিয়ে লিখেছেন মনোবিদ কুণাল সাহা।
বিজয়ার বিষাদ শেষে একটু একটু করে শরৎ চলে যায়। কাশফুল পরের বছর ‘আবার আসব’ প্রতিশ্রুতি দিয়ে কোথায় যেন নিমেষে হারিয়ে যায়। শিউলি ফুল টিকে থাকলেও কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে। এই কার্তিক মাসের শিউলি মাটিতে ঝরে পড়া পছন্দ করে না। বরং ফুরিয়ে যাওয়ার আগে সে গাছের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করে। তাকেও টিকে থাকার লড়াই করতে হয়। হেমন্তের শিউলির মধ্যে শরতের সেই প্রাণ চঞ্চলতা থাকে না। কারণ তার বিদায় নেওয়ার সময় আসন্ন।
লতাজি-আশাজি যেন চিরতরুণী। এর একটাই কারণ, পরিশ্রম, একাগ্রতা আর সঙ্গীতের প্রতি ভালবাসা। আমাদের মধ্যে এর ছিঁটেফোঁটাও নেই। যতবার ওই বাড়ির পাশ দিয়ে পেরোই, মনে হয় যেন কোনও মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। জানি না, কখনও সঙ্গীতের ওই মন্দিরে ঢোকার সুযোগ হবে কিনা।স্মৃতিচারণে বিশিষ্ট শিল্পী কেকা ঘোষাল।।
আমি ডঃ অর্জুন মুখোপাধ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞানী মহলে কিঞ্চিৎ নামডাক। গতমাসে বস্টনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কনফারেন্স সেরে এমাসের গোড়ার দিকে দেশে ছুটি কাটাতে এসেছি। শহর থেকে দূরে পালামৌয়ের কাছে কটা দিন এই বাংলোয় কাটাবো। গতকাল এসেছি। ইচ্ছে ছিল দিন কয়েক থাকার, কিন্তু আজকের পর তা অসম্ভব !
মাথার মধ্যে কবিগুরুর “মেঘদূত” ঝলকানি দিতে দিতে বলে গেল “মিলনের প্রথম দিনে বাঁশি কী বলেছিল। সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এল যে মানুষ আমার দূরের।” মোবাইলে আমার অজান্তেই কখন পান্ডোরা রেডিও চ্যানেলে উস্তাদ আমজাদ আলি খান মিঞা মল্লারের ঝড় তুলেছেন! লিখেছেন মধুজা মুখোপাধ্যায়।।