লিখে রাখলেই স্মৃতি থেকে হারিয়ে যাবে
বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। স্বাধীনতা সংখ্যা
বেঙ্গল টাইমসের নতুন ই–ম্যাগাজিন। স্বাধীনতা সংক্রান্ত বেশ কিছু লেখা তো আছেই। সঙ্গে আছে সমকালীন রাজনীতি, সিনেমা, সাহিত্য, খেলা, ভ্রমণ ও আকর্ষণীয় ফিচার।
পিডিএএফ আপলোড করা হল। সঙ্গে ওয়েব লিঙ্ক। চাইলেই ডাউনলোড করা যায়।
১৫ আগস্টের আড়ালে এক কিশোর কবির আগমনবার্তা
১৫ আগস্ট তাই শুধু স্বাধীন ভারতের জন্মদিন নয়। এক তরুণ কবির জন্মদিনও। যে কবি লিখেছিলেন মানুষের জন্য, ক্ষুধার্ত মানুষের জন্য, ভবিষ্যতের জন্য। তাঁর জীবন থেমেছিল যাদবপুরের হাসপাতালের এক নিঃসঙ্গ ঘরে; কিন্তু তাঁর স্বপ্ন থামেনি।
কত চিঠি লেখে লোকে
বন্ধুত্ব কতখানি গভীর হলে আর সরবোধ কত প্রখর হলে এমন খুনসুটির চিঠি লেখা যায়। এই ছোট ছোট খুনসুটিগুলোই বোধ হয় বন্ধু্ত্বকে প্রাণবন্ত রেখেছিল। আবার তাঁর নিজের হৃদয়ের একূল–ওকুল দুকূল যখন ভেসে যাচ্ছে প্রেমের প্লাবনে, তখন সেই প্রতিবাদের কবিই যেন বেশ লাজুক প্রেমিক। তিনি ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’। কিন্তু সাহস করে উঠতে পারছেন না। হারিয়ে যাচ্ছে কথার স্রোত।
জটায়ু নির্ঘাত লিখে ফেলতেন, সারান্ডায় স্যারেন্ডার
স্নিগ্ধতায় মোড়া দু–তিনটে দিন। যার রেশ থেকে যাবে ফেরার পরেও। মনে হবে, সারান্ডার সেই রাস্তা, সেই শালবন, সেই মেঘাতুবুরুর মেঘ—সব কিছু বুঝি এখনও পিছনে পড়ে আছে।
বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। ৮ আগস্ট সংখ্যা।।
দীর্ঘ ১৯ বছর পর। তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা। কেমন ছিল সেই সফর? সত্যিই কি মুক্ত চিন্তার পরিসর বাড়ছে? এই নিয়েই এবারের প্রচ্ছদ কাহিনি। সঙ্গে রাজনীতি, খেলা, সিনেমা, ভ্রমণ, সাহিত্য। প্রায় পঞ্চাশ পাতার ই ম্যাগাজিন। সঙ্গে ওয়েব লিঙ্ক।
চেনা শহরকে নতুন করে চিনে নিন
আবার কলকাতার রাস্তায় হাঁটুন। গঙ্গার ধারে বসুন। বইয়ের দোকানে ঢুকুন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে চা খান। শহরটাকে আবার নিজের চোখে দেখুন। এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা— সেটা আপনার থেকে ভাল কে জানে!
তসলিমা আসলে কাদের বিরুদ্ধে বলে গেলেন!
উনিশ বছর পর তিনি বাংলায়। আবেগ ছিল। চাপা কান্না ছিল। নির্বাসিত থাকার যন্ত্রণা ছিল। উদ্বেগ ছিল। কলকাতা তাঁর সেই পবিত্র অনুভূতির শরিক হয়েছে। মুক্তচিন্তার মানুষেরা মুক্তকণ্ঠে তাঁকে স্বাগত জানিয়েছেন। কিন্তু যেটা বলে গেলেন, ঠিকঠাক মানে বুঝলে সরকারপক্ষের খুব একটা উল্লসিত হওয়ার কথা নয়। কিন্তু তাঁরা যে মর্মার্থ বুঝবেন, তাঁদের চেতনার ওপর এতখানি আস্থা রাখা কঠিন।
বেঙ্গল টাইমসের ই–ম্যাগাজিন। সামনেই কিশোর কুমারের জন্মদিন। তাঁকে শ্রদ্ধা জানিয়েই এবারের ই–ম্যাগাজিন। নানা আঙ্গিক থেকে এই ‘অমর শিল্পী’কে একটু খুঁজে দেখার চেষ্টা।
