সোমনাথবাবু কেন এতখানি শ্রদ্ধেয়, ঋতব্রতরা বুঝবেন না

বহিষ্কারের পরেও একের পর এক প্রস্তাব এসেছে। দৃঢ়ভাবে ‘‌না’ করতে পেরেছেন সোমনাথ চ্যাটার্জি। দল বহিষ্কার করলেও তিনি অন্য শিবিরে আশ্রয় খোঁজেননি। আমৃত্যু আদর্শ থেকে টলানো যায়নি। শুধু বাগ্মিতা নয়, ভাল সাংসদ হতে গেলে এই দৃঢ়তাও জরুরি। অন্যদের দোষারোপ করার আগে ঋতব্রতরা এগুলো ভেবে দেখুন।। লিখেছেন রক্তিম মিত্র।।

এসেছিল রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব

ছিয়ানব্বইয়ে জ্যোতি বসুর কাছে এসেছিল প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব। ফিরিয়ে দিয়েছিল সিপিএম। একইরকমভাবে, ২০০৭ এ সোমনাথ চ্যাটার্জির কাছে এসেছিল রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব। দল রাজি হলে তিনিই হতে পারতেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। লিখেছেন বিপ্লব মিশ্র।।

তাঁর প্রতিবাদী কণ্ঠের কাছে গান স্যালুট বড়ই ফিকে‌

কদিন আগেও পঞ্চায়েত ভোটের প্রহসন নিয়ে সোচ্চার হয়েছিলেন। যখনই সংকট এসেছে, তাঁর প্রতিবাদী কণ্ঠ বাংলার বিবেক হয়ে উঠে এসেছে। যতই হাইজ্যাক হোক, যতই গান স্যালুট হোক, সেই প্রতিবাদী কণ্ঠের কাছে সবকিছুই ম্লান। তিনি কাদের পছন্দ করতেন, কাদের করতেন না, সেটা তাঁর ধবধবে ধুতি–‌পাঞ্জাবির মতোই পরিষ্কার। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

দলহীন সোমনাথের বিরুদ্ধেও নালিশ করতে হল!

আজ ঘটা করে তাঁকে গান স্যালুট দেওয়া হল। অথচ, বছর তিন আগে এই সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনে ছুটে ছিলেন পার্থ চ্যাটার্জি, শোভন চ্যাটার্জিরা। সেই সময় বেঙ্গল টাইমসে একটি লেখা প্রকাশিত হয়েছিল। তার লিঙ্ক দেওয়া হল। পাঠকেরা চাইলে পড়তে পারেন।

প্রকাশ–‌বৃন্দা সংবাদ

তিনি ফুল নিয়ে আসতে চান। কিন্তু কী রঙের ফুল দেবেন?‌ লাল না সাদা?‌ প্রাক্তন পার্টিকর্মীর মৃত্যুতে কীই বা বলা যায়!‌ গিন্নির সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছেন। আর এই মোক্ষম মুহূর্তেই সেখানে পৌঁছে গেলেন রবি কর। শুনে ফেললেন দক্ষিণী দম্পতির কথোপকথন।

স্পিকার পদের উচ্চতা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন

সোমনাথবাবু স্পিকার পদের নিরপেক্ষতা রক্ষার জন্যই এই কাজ করেছিলেন। এটি ছিল একান্তই সাংবিধানিক দায়বদ্ধতা। সেদিন স্পিকার পদের উচ্চতা তিনি অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন। ব্যক্তিস্বার্থে নয়, কারণ, একথা অনস্বীকার্য যে, তিনি প্রকাশ কারাতের থেকে কোনও অংশেই কম কমিউনিস্ট ছিলেন না।লিখেছেন ইন্দিরা দাশ।

কীভাবে চিনবেন ফেক আই ডি ?

ফেসবুকে নানা ফেক প্রোফাইল। তারাই কেউ বন্ধুত্বের প্রস্তাব পাঠাচ্ছে। কেউ হয়ত নিছক মজা করছে। আপনিও ফাঁদে পা দিচ্ছেন। কীভাবে বুঝবেন, কোন আইডি-টা আসল, আর কোনটা নকল ? কয়েকটা উপায় বাতলে দিলেন প্রসূন বসু।।

টয় ট্রেন নিয়ে ফের অনিশ্চয়তা

কবে চলবে টয় ট্রেন?‌ ফের অনিশ্চয়তা তৈরি হয়ে গেল। কয়েকদিন আগেই বর্ষায় ধস নেমেছিল পাহাড়ের কিছু এলাকায়। টয় ট্রেনের লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, চার–‌পাঁচদিন ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু এখনও লাইন সারানো যায়নি। কবে হবে, তারও নিশ্চয়তা নেই।

দূর শিক্ষা থেকে বাদ রাজ্যের চার বিশ্ববিদ্যালয়

দূরশিক্ষায় এম এ বা এম কম করবেন?‌ বা অন্য কোনও ডিপ্লোমা বা ডিগ্রি করবেন?‌ এই রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি কেড়ে নিল ইউজিসি। বর্ধমান আর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়া যাবে না।

বেঙ্গল টাইমসে রোজ বেড়ানোর হাতছানি

বেঙ্গল টাইমসে এবার থেকে রোজ বেড়ানোর হাতছানি। চেনা–‌অচেনা নানা জায়গা নিয়ে আকর্ষণীয় সব ফিচার। শুধু কীভাবে যাবেন, কোথায় থাকবেন জাতীয় লেখা নয়। একেবারে ভিন্ন স্বাদের মানস–‌ভ্রমণ।