দূর শিক্ষা থেকে বাদ রাজ্যের চার বিশ্ববিদ্যালয়

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌
দূর শিক্ষার পাঠক্রম থেকে রাজ।এর চার বিশ্ববিদ্যালয় বাদ। এই চারটি বিশ্ববিদ্যালয় হল রবীন্দ্রভারতী, কল্যাণী, বিদ্যাসাগর ও উত্তরবঙ্গ। কোন কোন বিশ্ববিদ্যালয় দূর শিক্ষায় ডিগ্রি দিতে পারবে, তার একটি তালিকা প্রকাশ করেছে ইউজিসি। সেই তালিকায় এই রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তারা হল বর্ধমান ও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি।

bikash bhavan
কেন চারটি বিশ্ববিদ্যালয়ের অনুমতি বাতিল হল?‌ সূত্রের খবর, উপযুক্ত পরিকাঠামোর অভাবেই বাতিল করা হয়েছে। ইউজিসি থেকে বলা হয়েছিল, স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। এই চারটি বিশ্ববিদ্যালয় স্থায়ী শিক্ষক নিয়োগ করেনি। উপাচার্যরাও অবশ্য এই ব্যাপারটি মেনে নিয়েছেন।
আপাতত একমাস সময় দেওয়া হয়েছে। একমাস পর ফের আবেদন করা যাবে।

Previous post বেঙ্গল টাইমসে রোজ বেড়ানোর হাতছানি
Next post টয় ট্রেন নিয়ে ফের অনিশ্চয়তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *