বেঙ্গল টাইমস।। ই ম্যাগাজিন।। ২০ মে সংখ্যা।।

বাংলার রাজনীতিতে পালাবদল। একেবারে ঝোড়ো হাওয়ার মতোই সরকারে এল বিজেপি। কাজ শুরুও ঝড়ের গতিতেই। সেই কাজের অভিমুখ কী?‌ কতটা প্রত্যাশা তৈরি হয়েছে আমজনতার মধ্যে?‌ তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও কি ফাঁক থেকে যাচ্ছে?‌ কেন এভাবে তাসের ঘরের মতে ভেঙে পড়ছে তৃণমূল?‌ বামেদের এমন ফলই বা কেন?‌ তাই নিয়েই বেঙ্গল টাইমসের ই–‌ম্যাগাজিন।

হানিমুন পিরিয়ডের মাঝেও সংশয় নথিবদ্ধ থাকুক

বেঙ্গল টাইমস আগের সরকারের সময়ও স্তাবকতার রাস্তায় হাঁটেনি। তার সীমিত কণ্ঠ নিয়ে নানা বিষয়ে সোচ্চার থেকেছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা তার মতো করে পালন করার চেষ্টা করেছে। বেঙ্গল টাইমসের অন্তত একশোটি ই ম্যাগাজিন তার সাক্ষী। সেগুলো এখনও আর্কাইভে আছে।

পরিষদীয় আইন কানুন সম্পর্কে এতখানি অজ্ঞতা!‌

হতেই পারেন তিনি দলের সাধারণ সম্পাদক। কিন্তু বিধানসভার কাছে অভিষেক ব্যানার্জি কে? তাঁর চিঠির কী মূল্য আছে?‌ অভিষেক তিনবারের সাংসদ। এখন আবার সংসদীয় দলনেতা। তারপরেও এই সাধারণ কাণ্ডজ্ঞানটুকু নেই!‌