হাসপাতালে হামলা সংক্রামক হয়ে উঠছে কেন?

শুধু বিধানসভায় আইন আনলেই হবে না। হাসপাতালে হামলা আটকাতে গেলে সদিচ্ছা লাগে। সৎ সাহস লাগে। যার কোনওটাই প্রশাসনের নেই। তাঁরা ‘তদন্ত হবে’ এরকম আশ্বাস দিয়ে ধামাচাপা দিতেই ব্যস্ত। গত কয়েক বছরে শতাধিক হামলার পরেও কটি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে? অথচ, একটু উদ্যোগ থাকলেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যেত।

বেড়ালের গলায় প্রথম ঘণ্টা বাঁধলেন শুভেন্দু

কোনও একজন পেরোলে চার ঘণ্টা আগে থেকে দড়ি ধরে দাঁড়িয়ে থাকত পুলিশ। অনেক আগে থেকে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে যেত। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্যও বোধ হয় এমন ব্যবস্থা থাকে না। এবার সরাসরি সেখানেই ঢিল ছুঁড়লেন শুভেন্দু অধিকারী। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা তাহলে শুরু হল!‌

সময় পেলে বুদ্ধদেব গুহর চিঠিগুলো পড়ুন

সারা জীবন রবি ঠাকুর যে কত চিঠি লিখেছেন, তার হিসেব নেই। কিছু চিঠির হয়ত নমুনা পাওয়া যায়। কিন্তু অনেক চিঠির কোনও কপি নেই। বুদ্ধদেব গুহর লেখার একটা বড় অংশজুড়ে রয়েছে এই চিঠি। চিঠিকেন্দ্রিক বেশ কিছু উপন্যাসও আছে। সেগুলি পড়তে পারেন। তাহলেই বুঝতে পারবেন চিঠির রোমাঞ্চ কতটা।

প্রশান্ত কিশোর, এবার বুঝবেন কার পাল্লায় পড়েছেন

প্রশান্ত কিশোর কী ভাবছেন?‌ তিনি জ্ঞান দিয়ে যাবেন, আর আমাদের দিদিমণি শুনে যাবেন?‌ সে গুড়ে বালি মশাই। দিদির সঙ্গে ডজন ডজন বুদ্ধিজীবী। তাঁকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন না। দু–‌লাইন বলার পরেই আপনাকে দাবড়ে থামিয়ে দেওয়া হবে। কদিন গেলেই বুঝতে পারবেন, কার পাল্লায় পড়েছেন। লিখেছেন সরল বিশ্বাস।

‌আপাতত আসছে না কাকাবাবু

এবার পুজোয় আসছেন না কাকাবাবু। কথা ছিল, এই সিরিজের তৃতীয় ছবি নিয়ে হাজির হবেন সৃজিত মুখার্জি। ছবির নামও চূড়ান্ত হয়ে গিয়েছিল। শুটিং লোকেশান হিসেবে বাছা হয়েছিল কেনিয়ার মাসাইমারা জঙ্গল। কিন্তু সেখানে শুটিং হচ্ছে না। ফলে, কাকাবাবুর আগেই পর্দায় এসে যাবে গুমনামী।

যে নিজে ডুবতে চায়, তাকে ভাসানোর ক্ষমতা প্রশানত কিশোরের নেই

অন্যের ঘাড়ে দোষ চাপানোয় তাঁর জুড়ি নেই। কখনও বলেন, ইভিএম কারচুপি। কখনও বলেন, বিজেপি টাকা দিয়ে ভোট কিনেছে। কখনও বলেন, বাম ভোট রামে গেছে। কখনও বলেন, অনেকে কাটমানি খাচ্ছে। কখনও দুষছেন মিডিয়াকে। কখনও সাধারণ মানুষকে। তাঁর কোনও দায়ই নেই। সব দায় অন্যদের। এই যাঁর মানসিকতা, তাঁকে কে শোধরাবে?‌ ওপেন ফোরামে লিখেছেন অজয় কুমার।

আরও কাছাকাছি আসছে শিলিগুড়ি–‌আলিপুরদুয়ার

শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার। যাত্রাপথে বেশ কয়েকটি জাতীয় অরণ্য, রয়েছে হাতির করিডোর। এই সব এলাকায় ট্রেনের গতি অনেকটাই কম ছিল। এবার এইসব এলাকায় গতি বাড়াচ্ছে রেল। রেলের দাবি, দুর্ঘটনার তেমন আশঙ্কা নেই। এতে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার সময় অন্তত দেড় ঘণ্টা কমবে।

হালিম সাহেব মোটেই ভাল স্পিকার ছিলেন না

‌তাঁর মৃত্যু প্রায় চার বছর হতে চলল। স্মৃতির অ্যালবামে সহজেই ধুলো জমে যায়। আমরাও ভুলেই গেছি হাসিম আব্দুল হালিমকে। আজ তাঁর জন্মদিন। কেমন স্পিকার ছিলেন হালিম সাহেব?‌ বেসুরো এই লেখার মধ্যে দিয়ে একটু ফিরে দেখা। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

স্পিকার হতে পারেন আলুওয়ালিয়া

বাংলা থেকে মাত্র দুজন মন্ত্রী!‌ তাও আবার প্রতিমন্ত্রী!‌ বাংলার বিজেপি নেতা কর্মীদের অভিমান হওয়ারই কথা। সেই ক্ষতে হয়ত কিছুটা প্রলেপ পড়তে পারে। লোকসভায় স্পিকার করা হতে পারে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে।

ভিক্টরকে নিয়ে অহেতুক বিভ্রান্তি

বিধানসভার লবিতে হঠাৎ দেখা দিলীপ ঘোষের সঙ্গে। স্বাভাবিক সৌজন্য দেখিয়ে জয়ের জন্য অভিনন্দন জানালেন ভিক্টর। লবিতেই টুকটাক আড্ডা। ব্যাস, অমনি গুজব ছড়িয়ে গেল, ভিক্টর নাকি বিজেপিতে যাচ্ছেন। অপরিণত সাংবাদিকতা কোন স্তরে নামতে পারে!‌ আর সোশ্যাল মিডিয়ায় তো সবাই সবজান্তা। দলবদলের আলোচনা কখনও বিধানসভার লবিতে, সবার সামনে হয়!‌