প্রশান্ত কিশোর, এবার বুঝবেন কার পাল্লায় পড়েছেন

প্রশান্ত কিশোর কী ভাবছেন?‌ তিনি জ্ঞান দিয়ে যাবেন, আর আমাদের দিদিমণি শুনে যাবেন?‌ সে গুড়ে বালি মশাই। দিদির সঙ্গে ডজন ডজন বুদ্ধিজীবী। তাঁকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন না। দু–‌লাইন বলার পরেই আপনাকে দাবড়ে থামিয়ে দেওয়া হবে। কদিন গেলেই বুঝতে পারবেন, কার পাল্লায় পড়েছেন। লিখেছেন সরল বিশ্বাস।

‌আপাতত আসছে না কাকাবাবু

এবার পুজোয় আসছেন না কাকাবাবু। কথা ছিল, এই সিরিজের তৃতীয় ছবি নিয়ে হাজির হবেন সৃজিত মুখার্জি। ছবির নামও চূড়ান্ত হয়ে গিয়েছিল। শুটিং লোকেশান হিসেবে বাছা হয়েছিল কেনিয়ার মাসাইমারা জঙ্গল। কিন্তু সেখানে শুটিং হচ্ছে না। ফলে, কাকাবাবুর আগেই পর্দায় এসে যাবে গুমনামী।

যে নিজে ডুবতে চায়, তাকে ভাসানোর ক্ষমতা প্রশানত কিশোরের নেই

অন্যের ঘাড়ে দোষ চাপানোয় তাঁর জুড়ি নেই। কখনও বলেন, ইভিএম কারচুপি। কখনও বলেন, বিজেপি টাকা দিয়ে ভোট কিনেছে। কখনও বলেন, বাম ভোট রামে গেছে। কখনও বলেন, অনেকে কাটমানি খাচ্ছে। কখনও দুষছেন মিডিয়াকে। কখনও সাধারণ মানুষকে। তাঁর কোনও দায়ই নেই। সব দায় অন্যদের। এই যাঁর মানসিকতা, তাঁকে কে শোধরাবে?‌ ওপেন ফোরামে লিখেছেন অজয় কুমার।