মির্জাকে তলব, অনেক দেরি হয়ে গেল না!‌

এতদিনে তলব করা হল ‘‌কীর্তিমান’‌ আই পি এস মির্জাকে। ডাকা হল, তবে বড্ড দেরি হয়ে গেল। নারদা কাণ্ডে যিনি মূল অভিযুক্ত, তাঁকে ডাকতে তিন বছর লাগিয়ে দিল সিবিআই? আগে তো এই সিবিআই কর্তাদের জেরা করা উচিত। এতদিন কাদের নির্দেশে গুটিয়ে ছিলেন?‌ এতদিন ধরে তদন্তের নামে কী অশ্বডিম্ব প্রসব করলেন?‌ লিখেছেন ধীমান সাহা। ‌

বিধানসভার ইনিংস শেষ দিলীপের

বিধানসভায় আর দেখা যাবে না দিলীপ ঘোষকে। শেষ হল একটি ইনিংস। এবার তিনি লোকসভায় জিতেছেন মেদিনীপুর থেকে। একসঙ্গে দুই আইনসভায় সদস্য থাকা যায় না। তাই, বিধানসভার সদস্যপদ ছেড়ে দিলেন। আবার কোনওদিন, অন্য কোনও ভূমিকায় ফিরে আসতেও পারেন।

ফের বাংলা ছবিতে মিঠুন

অভিমানে নিজেকে একরকম গুটিয়েই রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। অনেকদিন কোনও বাংলা ছবিতে তাঁকে দেখা যায়নি। এমনকী বাংলায় কোনও সভা সমিতি থেকেও নিজেকে অনেক দূরে রেখেছিলেন। আবার বাংলা ছবির জগতে ফিরে আসছেন মিঠুন। এটাই আপাতত সবথেকে বড় চমক।