আরও কাছাকাছি আসছে শিলিগুড়ি–‌আলিপুরদুয়ার

শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার। যাত্রাপথে বেশ কয়েকটি জাতীয় অরণ্য, রয়েছে হাতির করিডোর। এই সব এলাকায় ট্রেনের গতি অনেকটাই কম ছিল। এবার এইসব এলাকায় গতি বাড়াচ্ছে রেল। রেলের দাবি, দুর্ঘটনার তেমন আশঙ্কা নেই। এতে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার সময় অন্তত দেড় ঘণ্টা কমবে।