দাদার কীর্তির শুটিং হয়েছিল কোথায় ? ঠিক ধরেছেন, শিমূলতলায়। একসময় এই শিমূলতলাই ছিল বাঙালির কাছে ‘পশ্চিম’। হাওয়া বদল করতে ভিড় জমাতেন অনেকে। প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে এখনও সে হাতছানি দিয়ে ডাকছে। সেই ডাকে সাড়া দেবেন না ? তার আগে শান্তনু ব্যানার্জির এই লেখাটি অবশ্যই পড়ুন।।
নিজের কেন্দ্র বিষ্ণুপুরে তিনি অভিষেক ব্যানার্জিকে দাঁড়াতে চ্যালেঞ্জ জানাচ্ছেন। ওটা যে সংরক্ষিত আসন, ওখানে যে অভিষেক চাইলেও দাঁড়াতে পারবেন না, এই জ্ঞানটুকুও সৌমিত্র খানদের নেই। এইসব লোককে কিনা এম পি করে পাঠানো হয়েছিল। যারা পাঠিয়েছিল, এই মূর্খামির দায় তাদের নয়? লিখেছেন রজত সেনগুপ্ত।
পড়ায় মনোযোগ নেই বলে বাবা মাঝে মাঝে ধমক দিচ্ছেন। একদিন হঠাৎ প্রাত্যহিকীর সঞ্চালক আমার নাম ঘোষণা করলেন। আমি আবেগে হাততালি দিয়ে উঠলাম। বাবা বুঝতে পারলেন কেন আমি রেডিওর সামনে বসে থাকতাম। বাবা খুব রাশভারী মানুষ। মন দিয়ে পুরো চিঠিটা শুনলেন। চিঠি শেষ হওয়ার পর আবার আমার নাম ঘোষণা হল। বাবার চোখের কোণে জল।স্মৃতির সরণি বেয়ে এমনই মুহূর্ত তুলে আনলেন শৈলেন মণ্ডল।।
সংরক্ষণে কি দেশের গৌরব বাড়ে? যত সংরক্ষণ, তত বেশি পিছিয়ে থাকা। এই সহজ সত্যিটা কোনও দলই বুঝতে চাইছে না। বিজেপি সংরক্ষণের তাস ফেলতে চাইল। সায় দিয়ে ফেলল তামাম বিরোধীরাও! ভোট বড় বালাই। এ দেশটা আর সাবালক হল না। লিখেছেন স্বরূপ গোস্বামী।
স্বপ্নের নায়ক। তাঁকেই কিনা পাওয়া গেল হাতের সামনে! সেই প্রথম দেখা। ঠিক চিনে গেলেন। কৃশাণু দে সম্পর্কে এমনই এক অনুভূতি উঠে এল স্মৃতিটুকু থাক বিভাগে।
একটি মোক্ষম দিকে আলো ফেলেছেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের এসডিপিও নাকি লোকসভায় প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। সেই কারণেই বর্তমান সাংসদ সৌমিত্রকে হেনস্থা করা হচ্ছে। সৌমিত্ররই যদি এই অবস্থা হয়, তাহলে বাকিদের কী অবস্থা হতে পারে! মাঝের স্তরের পুলিস কর্তারা কীভাবে কাজ করছেন, কতটা বেপরোয়া হয়ে উঠেছেন, সেটা ফের পরিষ্কার হয়ে গেল।লিখেছেন সুমিত চক্রবর্তী।
শঙ্করলাল না হয় ভদ্রলোক। আত্মমর্যাদা সম্পন্ন কোচ। তাই তিনি নিজেই সরে দাঁড়ালেন। কিন্তু ক্লাবের পক্ষ থেকে তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়নি তো? মানে মানে তুমি ছেড়ে দাও, নইলে তোমাকে ছাঁটাই করতে হবে, এরকম কোনও আগাম বার্তা দেওয়া হয়নি তো? শঙ্কর যদি পদত্যাগ করতেও চান, তাঁকে বোঝানো গেল না? তাঁকে তো বলাই যেত, এই মরশুমে তুমিই কোচ থাকবে। যদি বদল করতেই হয়, সামনের মরশুমে ভাবা যাবে।
রেলে নাকি বিমানের মতো নিরাপত্তা দেওয়া হবে। অন্তত কুড়ি মিনিট আগে স্টেশনে যেতে হবে। কুড়ি মিনিট কেন, দু’ঘণ্টাতেও পরীক্ষা করা সম্ভব নয়। নিরাপত্তার কড়াকড়িতে যাঁরা ট্রেন মিস করবেন, তাঁদের বিক্ষোভ রেল সামলাতে পারবে তো? ভাঙচুর অনিবার্য। এই নিয়ম বাধ্য হয়েই ফিরিয়ে নিতে হবে। লিখেছেন সরল বিশ্বাস।।
এবার কলকাতাতেই পিসি সরকারের (জুনিয়র) ম্যাজিক দেখার সুযোগ। সল্টলেক ই জেড সি সি–তে। ২৩ থেকে ২৭ জানুয়ারি, টানা পাঁচদিন, বিকেল সাড়ে পাঁচটায়। টিকিট পাওয়া যাচ্ছে ই জেড সি সি চত্বরে।
রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির আদিখ্যেতার শেষ নেই। একটা সমীক্ষা করুন, কজন জোড়াসাঁকোয় গিয়েছেন। খাস কলকাতায় হাজারে একজনও পাবেন কিনা সন্দেহ। এই হল রবি ঠাকুরের প্রতি বাঙালির ভালবাসার নমুনা। লিখেছেন সজল মুখার্জি ।।