রেলের আজগুবি নিয়ম, সুপার ফ্লপ হওয়া সময়ের অপেক্ষা
রেলে নাকি বিমানের মতো নিরাপত্তা দেওয়া হবে। অন্তত কুড়ি মিনিট আগে স্টেশনে যেতে হবে। কুড়ি মিনিট কেন, দু’ঘণ্টাতেও পরীক্ষা করা সম্ভব নয়। নিরাপত্তার কড়াকড়িতে যাঁরা ট্রেন মিস করবেন, তাঁদের বিক্ষোভ রেল সামলাতে পারবে তো? ভাঙচুর অনিবার্য। এই নিয়ম বাধ্য হয়েই ফিরিয়ে নিতে হবে। লিখেছেন সরল বিশ্বাস।।
