অবশেষে ধরা দিলেন মজিদ বাসকার

কোথায় আছেন মজিদ বাসকার?‌ এখন কী করছেন?‌ কত প্রশ্ন, কত কৌতূহল তাঁকে ঘিরে। বছরের পর বছর হন্যে হয়ে খুঁজেছে কলকাতার মিডিয়া। অবশেষে ধরা দিলেন সেই মজিদ। কী কী বললেন?‌ উঠে এল মিডিয়া সমাচারে।

‌রবি ঠাকুরকে বন্দী রেখেছিল বিশ্বভারতীই

রবীন্দ্র চেতনা ছড়িয়ে দেওয়ার বদলে রবীন্দ্রনাথকে বন্দী রাখার কাজটাই করেছে বিশ্বভারতী। তাই রবি ঠাকুর বিশ্বকবি তো দূরের কথা, জাতীয় কবিও হতে পারেননি। বাঙালি হয়েই থেকে গিয়েছেন। লিখেছেন স্বরূপ গোস্বামী।

শিক্ষকদের স্মার্টফোন আনা কি খুব জরুরি ?‌

শিক্ষকদের মোবাইলের নেশা সংক্রমিত হচ্ছে ছাত্রদের মধ্যেও। অধিকাংশই মোবাইলে মগ্ন। মোবাইল ছাড়া দশ মিনিটও অনেকে থাকতে পারেন না। শিক্ষকরাই যদি এত আসক্ত হয়ে পড়েন, ছাত্রদের দোষ দিয়ে লাভ কী?‌ জগবন্ধু চ্যাটার্জি।

তাঁরা যে তৃণমূলের লেজুড়, এটা বিনয় তামাংরা কবে বুঝবেন!‌

পাহাড়ে বিনয় তামাংদের না আছে সংগঠন। না আছে স্বতন্ত্র অস্তিত্ব। তাঁদের জিটিএ ছাড়া হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে, এর বেশি ভাবতে যেও না। যা প্রাপ্য, তার থেকে অনেক বেশি কিছু দেওয়া হয়েছে। বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। লোকসভার স্বপ্নও দেখো না। এতদিন পরেও এই সহজ সত্যিটা যদি বিনয় তামাংরা না বুঝে উঠতে পারেন, তাহলে বুঝতে হবে তাঁদের রাজনৈতিক বোধবুদ্ধি এখনও পরিণত হয়নি।

‌ধর্মঘট যেমনই হোক, বোঝাপড়াটা অন্তত পরিষ্কার হল

মানুষ নাকি বামেদের সঙ্গে নেই। তাহলে তো উপেক্ষা করলেই হত। সরকারি কর্মীদের এত ফর্মান জারি করতে হত না। দলীয় বাহিনীকে রাস্তায় নামাতে হত না। আর পুলিসকেও বন্‌ধ ভাঙতে এত অতি সক্রিয় হতে হত না। তিনি নাকি বিজেপির বিরুদ্ধে। অথচ, বিজেপির বিরুদ্ধে ডাকা বন্‌ধ ব্যর্থ করতে তাঁর কত তৎপরতা!‌ লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।।

‌বইমেলা পিছিয়া যাওয়া তাঁর অনুপ্রেরণা নয় তো!‌

হঠাৎ বইমেলা পিছিয়ে গেল কেন?‌ গিল্ডের পক্ষ থেকে যে দুটি কারণ বলা হচ্ছে, এর কোনওটাই বিশ্বাসযোগ্য নয়। আসল ঘটনা আড়াল করছেন গিল্ড কর্তারা। নিশ্চিত থাকতে পারেন, ওই দিন মুখ্যমন্ত্রী কলকাতায় থাকবেন না। সেই কারণেই হয়ত পিছিয়ে দেওয়া হল উদ্বোধন। গিল্ড কর্তারা এই সত্যিটা স্বীকার করবেন না। পরে ঠিক মিলিয়ে নেবেন।

চারপাশে অসংখ্য চাটুকার, শুভাকাঙ্খীর বড়ই অভাব

‘‌মহান কবি’‌র কথা ভেবে সত্যিই বড় করুণা হয়। এগুলো যে কোনও কবিতাই নয়, এগুলো পড়ে লোকে হাসাহাসি করে, এই সহজ সত্যিটা তাঁকে বলার মতো কোনও শুভাকাঙ্খী নেই। লিখেছেন সরল বিশ্বাস।।

সৌমিত্র–‌অনুপমরা কয়েকজনকে এ যাত্রায় বাঁচিয়ে দিলেন

যেমন উত্তরবঙ্গে দুই সাংসদকে বাম শিবির থেকে ভাঙিয়ে এনে টিকিট দেওয়া হয়েছে। টিকিট না পেলে তাঁরা যেতেই পারেন। দক্ষিণবঙ্গে এমন অন্তত পাঁচ–‌ছজন তো আছেনই, যাঁরা টিকিট পেলে থেকে যাবেন। কিন্তু না পেলেই অন্য শিবিরে ভিড়ে যাবেন। এই কারণেই হয়ত ইচ্ছে না থাকলেও তাঁদের টিকিট দিতে হবে। সেদিক থেকে দেখতে গেলে, সৌমিত্র বা অনুপমরা তাঁদের এই যাত্রায় হয়ত বাঁচিয়ে দিলেন।

‌ট্রেনেও এবার আসন বেছে নেওয়ার সুযোগ

এবার চাইলে ট্রেনেও পছন্দমতো আসন বেছে নিতে পারেন। জানালার ধারে কটি সিট খালি আছে, আপনি কোনটায় বসতে চান, একসঙ্গে তিন–‌চারজন থাকলে বসার বিন্যাস কেমন চাইছেন, সবই আপনার হাতে। এমনকী স্লিপার, এসি থ্রি, এসি টু–‌এর ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। দ্রুত এই পরিষেবা আনছে ভারতীয় রেল।

বিশ্বকাপের ভাবনায় পুজারা ব্রাত্য কেন ?

অস্ট্রেলিয়ার মাটিত নিজেকে চিনিয়ে দিলেন পুজারা। তাঁর গায়ে টেস্ট খেলোয়াড়ের তকমা কিছুটা জোর করেই এঁটে দেওয়া হয়েছে। অথচ, এই পুজারাই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারেন। লিখেছেন সুগত রায় মজুমদার।