
বেঙ্গল টাইমস প্রতিবেদন: অনেকেই আছেন যাঁরা কখনও পিসি সরকারের ম্যাজিক দেখেননি। ইচ্ছে আছে, কিন্তু দেখা হয়ে ওঠে না। কখন হয়, ঠিকঠাক জানাও যায় না।
এবার কলকাতাতেই পিসি সরকারের (জুনিয়র) ম্যাজিক দেখার সুযোগ। সল্টলেক ই জেড সি সি–তে। ২৩ থেকে ২৭ জানুয়ারি, টানা পাঁচদিন, বিকেল সাড়ে পাঁচটায়। টিকিট পাওয়া যাচ্ছে ই জেড সি সি চত্বরে। খরচ বেশি নয়। ব্যালকনিতে ২০০, ৩০০ টাকা। নিচে ৪০০, ৫০০, ৭০০, ১০০০। চাইলে ফোনেও যোগাযোগ করে নিতে পারেন। নম্বর ৯৮৩০০ ৭৯৬৬০।
