বেঙ্গল টাইমস প্রতিবেদন: মহেশতলায় তৃণমূলের প্রার্থী কে? অনেক নাম ভেসে বেড়াচ্ছে। তবে রাজনৈতিক মহলের অনুমান, প্রার্থী হতে পারেন দুলাল দাস।
কস্তুরী দাসের মৃত্যুর পর আসনটি শূন্য হয়েছে। কস্তুরী হলেন মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের স্ত্রী। একটি মহল থেকে শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রীর আরেক ভাইপো আকাশ ব্যানার্জি ওই আসনে প্রার্থী হতে পারেন। কিন্তু এখনই এমনটা চাইছেন না অনেকেই। পিসির ক্ষমতা দেখাতে গিয়ে একবার আকাশ এক পুসিশকর্মীকে চড় মেরেছিলেন। মুখ্যমন্ত্রীর বিড়ম্বনা বাড়িয়েছিলেন। আকাশ যদি বিধায়ক হয়ে যান, তাহলে এই বিড়ম্বনা আরও বাড়বে। এটা অনুমান করেই এখনই তাঁকে টিকিট দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে পছন্দ দুলাল দাস।
যদিও মেয়র শোভন চান না শ্বশুরকে ওই আসনে প্রার্থী করা হোক। কিন্তু এক্ষেত্রে তাঁর আপত্তিকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না। দুলাল দাসের স্থানীয় প্রভাব আছে। বিত্তশালী মানুষ। অন্য কাউকে টিকিট দিলে তিনি সাবোতাজও করতে পারেন। তাই সবকিছু মাথায় রেখে তাঁকেই প্রার্থী করা হতে পারে।
