সৌরভকেও মুচলেকা দিতে হয়!‌

২০২১ তো অনেক দেরি। সৌরভ বিজেপির হয়ে প্রচার করবেন কিনা বা প্রার্থী হবেন কিনা, সেই সম্ভাবনাও আপাতত অনেক দূরে। ধরেই নিলাম, অমিত শাহ তাঁকে কোনও ‘‌কুপ্রস্তাব’‌ প্রস্তাব দেননি। ধরেই নিলাম, বোর্ড সভাপতি হতে গিয়ে সৌরভকে কোনও মুচলেকাই দিতে হয়নি। কিন্তু মমতাকে সেকথা বিশ্বাস করাতে পারবেন?‌ সুতরাং, নিজের রাজ্যে তাঁর ব্রাত্য হওয়ার পর্ব শুরু। লিখেছেন স্বরূপ গোস্বামী।

‌শুরুতেই প্রশ্নের মুখে কলকাতার ‘‌জে’‌ লিগ

এঁকে বেঁকে যাওয়া সেই সর্পিল লাইন আর নেই। ময়দান থেকে যুবভারতীতে ডার্বি চলে যাওয়ার পর অনেক স্মৃতিই হারিয়ে গেছে। অনলাইনে নাকি ডার্বির টিকিট দেওয়া হচ্ছে। আধুনিকতা আসুক, আপত্তি নেই। কিন্তু আই এস এল আর কলকাতা লিগের চরিত্র যে এক নয়, তা কি আই এফ এ-র নতুন সচিব বোঝেন? সব টিকিট অনলাইনে ফুরিয়ে গেলে এই ম্যাচের আসল দর্শকরা বঞ্চিত হবেন না তো? লিখেছেন কুণাল দাশগুপ্ত।।

জামশিদকে যেন শাপমুক্ত করে গেলেন মজিদ

তিন দশক ধরে একঝাঁক প্রশ্ন তাড়া করেছে জামশিদ নাসিরিকে। মজিদ কোথায়?‌ কেমন আছেন?‌ যোগাযোগ আছে?‌ বেঁচে আছেন তো?‌ প্রশ্নগুলো সহজ। উত্তরটা কিন্তু অজানা। হাঁপিয়ে উঠেছিলেন জামশিদ। মজিদের আগমনে তাঁর অন্তত শাপমুক্তি ঘটল। আর কেউ জিজ্ঞাসা করবে না মজিদ বেঁচে আছেন কিনা। মর্মস্পর্শী এক লেখা। লিখেছেন কুণাল দাশগুপ্ত।।

মজিদকে নিয়ে কত প্রশ্নই না সামলাতে হয়েছে!

মজিদ বাসকার কোথায়? তিন দশকেরও বেশি সময় ধরে খুঁজেছে কলকাতার ফুটবল মহল। বারবার সবাই ছুটে গেছেন মজিদের সঙ্গে আসা জামশিদ নাসিরির কাছে। তাঁর সঙ্গে দেখা হলেই সবাই জিজ্ঞেস করতেন মজিদের কথা। বেচারা জামশিদ। তিনি নিজেই জানতেন না, মজিদ কোথায় আছেন। উঠে আসত অনেক টুকরো টুকরো স্মৃতি। কীভাবে এসেছিলেন মজিদ? কেমন ছিল কলকাতায় কাটানো সেই দিনগুলো?

‌শতবর্ষের তোরণ ভাঙার লজ্জা এঁরা কবে বুঝবেন!‌

ক্লাবের গরিমার কথা উল্লেখ করতে গিয়ে তাঁদের সমর্থকরা কেবলই পেছনের দিকেই হাঁটেন। অতীতটাই তাঁদের ক্রেডিট কার্ড। যত পারো, ভাঙাও। ভাঙাতে ভাঙাতে যে কবে গাছে ফিরে গিয়েছেন, তা ডারউইনবাদী কোনও বিজ্ঞানীও অনুধাবন করতে পারবেন না। দিনের বদল হল, যুগের বদল হল, আদলের বদল হল, তবু এঁরা গাছ থেকে মাটি খুঁজে পেলেন না।লাল হলুদের শতবর্ষের তোরণ ভাঙার পর প্রতিবাদী লেখা কুণাল দাশগুপ্তর।

আজ ডুরান্ড অভিযান শুরু সবুজ মেরুণের

এই প্রথম বাংলার মাটিতে হচ্ছে ডুরান্ড কাপ। সেনাবাহিনীর এই টুর্নামেন্ট প্রতিবার দিল্লিতেই হয়। কিন্তু এবার ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাকে। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও মহমেডান। ময়াদনে যাকে মিনি ডার্বি বলা হয়।

প্রকাশ্যে মত দেওয়া খুব জরুরি ছিল!

কে কোচ হবেন, তা নিয়ে বিরাট কোহলির কোনও মতামত থাকতেই পারে। তা তিনি যথাস্থানে জানাতেই পারেন। কিন্তু প্রকাশ্যে সেই মতামত জানানো কি খুব জরুরি ছিল? প্রশ্নটা তো অনায়াসেই এড়ানো যেত। এতে বাছাই কমিটির তিন সদস্যের ওপর কি চাপ তৈরি হল না!

ক্লাব প্রশাসনে আনা হতে পারে চার দিকপাল ফুটবলারকে

এবার প্রাক্তন ফুটবলারদের আরও বেশি করে ক্লাব প্রশাসনে আনতে চায় ইস্টবেঙ্গল। নিছক কর্মসমিতিতে নেওয়া নয়, আরও গুরুত্বপূর্ণ দায়িত্বেই বসানো হতে পারে প্রাক্তন ফুটবলারদের।

২৯ জুলাই, লর্ড কার্জনের চোখে

(বাংলা ভাগের নিদান দিয়েছিলেন। ভেসে গিয়েছিল সম্মিলিত প্রতিবাদে। বিদায়ী গভর্নর জেনারেল কীভাবে দেখেছিলেন মোহনবাগানের শিল্ড জয়কে ? সেই সময়ে ফিরে গিয়ে লর্ড কার্জনের মনের কথা উঠে এল বেঙ্গল টাইমসে।

২৯ জুলাই, শিবদাস ভাদুড়ির চোখে

শিল্ড জয়ের রাত। চারিদিকে উৎসব। উড়ছে মোহনবাগানের পতাকা।মোহনবাগানের জয় আর স্বাধীনতা যেন মিলেমিশে একাকার। সেই রাতে ডায়েরিতে কী লিখেছিলেন শিবদাস ভাদুড়ি। না লেখা সেই ডায়েরির পাতা বেঙ্গল টাইমসে উঠে এল। লিখেছেন ময়ূখ নস্কর।