‌শুরুতেই প্রশ্নের মুখে কলকাতার ‘‌জে’‌ লিগ

এঁকে বেঁকে যাওয়া সেই সর্পিল লাইন আর নেই। ময়দান থেকে যুবভারতীতে ডার্বি চলে যাওয়ার পর অনেক স্মৃতিই হারিয়ে গেছে। অনলাইনে নাকি ডার্বির টিকিট দেওয়া হচ্ছে। আধুনিকতা আসুক, আপত্তি নেই। কিন্তু আই এস এল আর কলকাতা লিগের চরিত্র যে এক নয়, তা কি আই এফ এ-র নতুন সচিব বোঝেন? সব টিকিট অনলাইনে ফুরিয়ে গেলে এই ম্যাচের আসল দর্শকরা বঞ্চিত হবেন না তো? লিখেছেন কুণাল দাশগুপ্ত।।

অনুমতি ছাড়া যেতে পারবেন না টাইগার হিলে

এবার থেকে আর ইচ্ছে হলেই টাইগার হিলে যাওয়া যাবে না। টাইগার হিলের ভিড়ে রাশ টানতে চাইছে প্রশাসন। সকালের দিকে তিনশোর বেশি গাড়িকে অনুমতি দেওয়া হবে না। আগাম অনুমতি নিতে হবে।