বাঘ নেই বক্সায়!‌

একদিকে, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। সারা দেশেও আগের তুলনায় সংখ্যাটা বেড়েছে। কিন্তু বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে কোনও বাঘের হদিশ পাওয়া গেল না। শুধু বক্সা নয়, উত্তরবঙ্গের কোনও জঙ্গল থেকেই বাঘের অস্তিত্বের কোনও প্রমাণ পাওয়া গেল না। ফলে বাঘ নেই বক্সায়— এই প্রবাদটা আরও জোরালো যুক্তি পেল।

প্রকাশ্যে মত দেওয়া খুব জরুরি ছিল!

কে কোচ হবেন, তা নিয়ে বিরাট কোহলির কোনও মতামত থাকতেই পারে। তা তিনি যথাস্থানে জানাতেই পারেন। কিন্তু প্রকাশ্যে সেই মতামত জানানো কি খুব জরুরি ছিল? প্রশ্নটা তো অনায়াসেই এড়ানো যেত। এতে বাছাই কমিটির তিন সদস্যের ওপর কি চাপ তৈরি হল না!

ক্লাব প্রশাসনে আনা হতে পারে চার দিকপাল ফুটবলারকে

এবার প্রাক্তন ফুটবলারদের আরও বেশি করে ক্লাব প্রশাসনে আনতে চায় ইস্টবেঙ্গল। নিছক কর্মসমিতিতে নেওয়া নয়, আরও গুরুত্বপূর্ণ দায়িত্বেই বসানো হতে পারে প্রাক্তন ফুটবলারদের।

চেনা লতা, অচেনা লতা

আমি নিজের গান একেবারেই শুনি না। শুনলেই মন খারাপ হয়ে যাবে। মনে হবে, এটা এভাবে না করে অন্যভাবে করলে ভাল হত। মনে হবে, এই সুরটা অন্যরকম হতে পারত। সাতের দশকে যা ভাল লেগেছিল, এত বছর পর তা ভাল নাও লাগতে পারে। তাই নিজের গান থেকে আমি দূরে দূরেই থাকি।
সঙ্গীত কিংবদন্তি লতা মঙ্গেশকরের জীবনের অনেক অজানা কথা উঠে এল একটি সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকার তুলে ধরা হল বেঙ্গল টাইমসের পাঠকদের জন্য।।