এমন বর্ণময় মানুষ। তাঁর মৃত্যুতে এমন ম্যাড়মেড়ে কভারেজ! দু পাতা বা তিন পাতা বরাদ্দ ছিল ঠিকই। কিন্তু বুদ্ধি, পরিশ্রম বা হৃদয়ের ছোঁয়া নেই। দেড় মাস ধরে হাসপাতালে ভর্তি, মৃত্যুও দুপুরে। প্রস্তুতির পর্যাপ্ত সময় দিয়েছিলেন পিকে। কিন্তু বাংলা মিডিয়া পাসমার্কটুকুও তুলতে পারল না।
এক দেশের অধিনায়কের প্রাণ সংশয়। রক্ত দিতে এগিয়ে এলেন আরেক দেশের অধিনায়ক। একজন নরি কন্ট্রাক্টর, অন্যজন স্যার ফ্র্যাঙ্ক ওরেল। ৫৭ বছর আগে, এই দিনে এমনই এক ঘটনা। রয়ে গেছে ক্রিকেটের লোকগাথা হয়ে। লিখেছেন সিকিম সেন।
মোহনবাগান নামের আগে অন্য নাম কি আগে ছিল না? মদ কোম্পানির নাম থাকতে পারে, এটিকে থাকলেই যত দোষ! সঞ্জীব গোয়েঙ্কা জানেন, মোহনবাগান নামের ওজন কতটা। তাই অকারণ জার্সি বা লোগো বদলানোর রাস্তায় তিনি হাঁটবেন না। এই পরিবর্তনকে খোলা মনে মেনে নিতে আপত্তী কীসের? লিখেছেন সবুজ সরখেল।
ক্লাবে স্পন্সর ছিল না। অবশেষে ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আরপিজি গোষ্ঠী। এই চুক্তির পেছনে বড় অবদান টুটু বসুর। এবার তাঁকে ফের সভাপতি হিসেবে ফিরিয়ে আনা হল।
আপাতত সভাপতির পদ শূন্য। বাইরে থেকে হেভিওয়েট কাউকে আনা হচ্ছে না। সচিব টুটু বসুকেই হয়ত ফের সভাপতি করা হবে। সেক্ষেত্রে সচিব হয়ে যাবেন সৃঞ্জয় বসু।
কয়েক বছর ধরে আই এফ এ কর্তাদের অদূরদর্শিতায় এমন একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট প্রায় কবরে যেতে বসেছিল। হঠাৎ করে অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট করে ফেলেছিলেন উৎপল গাঙ্গুলিরা। যুক্তি ছিল, এর ফলে নাকি ম্যাঞ্চেস্টার, লিভারপুল, বার্সিলোনার জুনিয়ার দলকে আনা হবে।এমন অবস্থা হল, কবে টুর্নামেন্ট শুরু, কবে শেষ, কারা চ্যাম্পিয়ন, কেউ জানতেও পারল না। এমন একটা টুর্নামেন্টকে কার্যত কোমায় পাঠিয়ে দেওয়া হল।
একটা সময় নিশ্চয় ভাল বোলিং করেছেন। কয়েকটা ম্যাচও জিতিয়েছেন। কিন্তু সেই দিন্দা এখন নিছকই অতীত। পাঁচ বছর আগের জায়গায় তিনি নেই। না ফিটনেসে, না পারফরমেন্সে। স্বাভাবিকভাবেই নির্বাচকরা তাঁকে দলে রাখেননি। তাই তাঁর বাংলা ছাড়ার ফাঁপা হুমকিকে বিশেষ আমল না দেওয়াই ভাল। লিখেছেন সোহম সেন।
কবে থেকে চালু হতে পারে দিন রাতের টেস্ট ম্যাচ? যদি নভেম্বরে ইডেন টেস্ট থেকেই চালু হয়, অবাক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আরও একটা ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকতে পারে ইডেনের নাম। এবং অবশ্যই সৌরভের নাম।
দশ মাসে অনেক পরিকল্পনা হতে পারে। কিন্তু তার রূপায়ণের জন্য দশ মাস সময়টা বড্ড কম। তাই সৌরভের জন্য নিয়ম বদল হোক। দশ মাস নয়, তাঁকে দশ বছরের জন্য ভাবা হোক। লিখেছেন উত্তম জানা।
যিনি একসঙ্গে দেবাশিস দত্ত ও গৌতম ভট্টাচার্যকে সামলেছেন, যিনি শরদ পাওয়ার ও ডালমিয়াকে একসঙ্গে সামলেছেন, যিনি কুম্বলে ও হরভজনকে সামলেছেন, শচীন ও রাহুলকে সামলেছেন, তিনি মমতা আর অমিত শাহকেও দিব্যি সামলাতে পারবেন।