ইস্টবেঙ্গল-কোয়েস্ট বিচ্ছেদ অনিবার্য
শতবর্ষকে ঘিরে উন্মাদনা লাল হলুদ শিবিরে। তারই মাঝে যেন অশনি সংকেত। স্পন্সর কোয়েস্টের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক কতদিন স্থায়ী হবে, তা নিয়ে জোর সংশয়। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, বিচ্ছেদ অনিবার্য।
শতবর্ষকে ঘিরে উন্মাদনা লাল হলুদ শিবিরে। তারই মাঝে যেন অশনি সংকেত। স্পন্সর কোয়েস্টের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক কতদিন স্থায়ী হবে, তা নিয়ে জোর সংশয়। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, বিচ্ছেদ অনিবার্য।
একদিকে শতবর্ষ পালনের লম্বা মিছিল। কী আশ্চর্য, গত বছর ঠিক এই দিনেই চিরতরে জীবনের ময়দান থেকে বিদায় নিয়েছিলেন স্বপন বল। এক বছর আগে, এই দিনেই মর্মস্পর্শী একটি লেখা লিখেছিলেন কুণাল দাশগুপ্ত। এক বছর পর, সেই লেখাই ফিরে এল বেঙ্গল টাইমসে।
শ্রাবণ মাস পড়ে গেল। শ্রাবণ মানেই বৃষ্টি। একটি বৃষ্টির দিনের কথা বলি। তখন আমাদের অল্প বয়স। বৃষ্টিকে পরোয়া করতাম না। বৃষ্টির মাঝেই খেলতাম। ক্রিকেটটা খেলা যেত না (তাছাড়া, তখন শীতকাল ছাড়া ক্রিকেট সেভাবে হতও না)। তবে ফুটবলটা দিব্যি খেলা যেত।
যদি মনে হয়, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন, তার জন্য দুই প্রধানের কর্তারা বিজয়বর্গীয়র কাছে যেতেই পারেন। কিন্তু এত ভয় পাওয়ার কী আছে? এমন ডিগবাজি মারারই বা কী আছে? মুখ্যমন্ত্রীকে এত দরাজ সার্টিফিকেট দেওয়ারই বা কী আছে? আসলে, এক ধমকেই কাঁপুনি বেরিয়ে এল। এই থমথমে আবহটাই গত কয়েকবছর ধরে চলে আসছে ক্রীড়াজগতে। লিখেছেন সোহম সেন।
তিন অধিনায়ক ছিলেন গ্র্যান্ড হোটেলে। অথচ, হাফ কিলো মিটার দূরে থাকা ইডেনে যেতে চাননি কপিল, রিচার্ডস, ইমরানরা। ডালমিয়ার হুমকিতে কপিল যদিও বা গেলেন, রিচার্ডস বা ইমরানকে কিছুতেই ইডেনে আনা গেল না।
দুই প্রধানের কর্তারা বৈঠক করলেন কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে। তিনি ফুটবল অনুরাগী? এমন পরিচয় তো আগে পাওয়া যায়নি। তিনি সরকারের মন্ত্রীও নন। তাহলে তাঁর সঙ্গে বৈঠক কেন? এরপর মুখ্যমন্ত্রীর যখন গোঁসা হবে, তখন কীভাবে সামাল দেবেন? সেই প্রশস্তির চিত্রনাট্য এখন থেকেই তৈরি রাখুন। লিখেছেন সোহম সেন।
আমরা গর্ব করে বলি, আমাদের একটা গাভাসকার ছিল। এই গর্ব আজীবন বয়ে বেড়াতে চাই। আমরা শচীন, কোহলিকে ভালবাসি। তাঁদের জন্যও গর্ব করি। কিন্তু শ্রেষ্ঠত্বের প্রশ্ন এলে চোখ বুজে মনে পড়ে দশ হাজার রানের সেই দৌড়টা। লিখেছেন সবুজ সরকার।
গাভাসকার হলেন সেই তেনজিংয়ের মতোই, এভারেস্ট বললেই যাঁর কথা মনে পড়ে যায়। গাভাসকারের জন্মদিনে কৈশোরের সেই সোনালি মুহূর্তগুলো তুলে আনলেন দিব্যেন্দু দে।।
বিশ্বকাপের পর তাঁর অবসর নিশ্চিত। তারপরই নাকি নতুন ইনিংস শুরু করবেন ধোনি। যোগ দিতে পারেন বিজেপিতে। তাঁকে সামনে রেখেই ঝাড়খণ্ড বিধানসভায় লড়াই করতে চায় বিজেপি। সেক্ষেত্রে এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রীও হয়ে যেতে পারেন।
ফ্রন্টফুটে গিয়েও পরে ব্যাকফুটে এসে কীভাবে কভার ড্রাইভ করতে হয়, কোন বলটা স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে হয়, তিনি জানেন। কখন কাকে বল দিতে হয়, কীভাবে ফিল্ডিং সাজাতে হয়, তাও জানেন। সবমিলিয়ে রাজ্যের নেতৃত্বেও বেমানান হবেন না। সৌরভ গাঙ্গুলির জন্মদিনে ভিন্নস্বাদের লেখা। লিখলেন দেবায়ণ কুণ্ডু।