মজিদকে নিয়ে কত প্রশ্নই না সামলাতে হয়েছে!
মজিদ বাসকার কোথায়? তিন দশকেরও বেশি সময় ধরে খুঁজেছে কলকাতার ফুটবল মহল। বারবার সবাই ছুটে গেছেন মজিদের সঙ্গে আসা জামশিদ নাসিরির কাছে। তাঁর সঙ্গে দেখা হলেই সবাই জিজ্ঞেস করতেন মজিদের কথা। বেচারা জামশিদ। তিনি নিজেই জানতেন না, মজিদ কোথায় আছেন। উঠে আসত অনেক টুকরো টুকরো স্মৃতি। কীভাবে এসেছিলেন মজিদ? কেমন ছিল কলকাতায় কাটানো সেই দিনগুলো?
