খাদ্য-বস্ত্রের সংস্থান করা নয়, দারিদ্র্যমুক্তি নয়, বেকারত্ব দূরীকরণ নয়, নারী সুরক্ষা নয়, কৃষকের ঋণ মকুব নয়, শ্রমিকের মজুরি নয়, শিক্ষার প্রসার ঘটানো নয়। হিন্দুত্ব ছাড়া বিজেপির হাতে আর প্রচারের মতো আছে কী? লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।
নীতা মারা গিয়েছিল। কিন্তু সেই সংলাপটা দিব্যি বেঁচে আছে। কালজয়ী হয়ে বেঁচে আছে ‘মেঘে ঢাকা তারা’। বাংলা ছবির সেই অমর সৃষ্টির দিকেই আলো ফেললেন শ্রীপর্ণা গাঙ্গুলি।
ভোটের ময়দানে আবার স্বমহিমায় মদন মিত্র। ভাটপাড়া উপনির্বাচনে তিনি প্রার্থী। ঠিক চার বছর আগে, বেঙ্গল টাইমসে একটি দুরন্ত লেখা প্রকাশিত হয়েছিল— আমি মদন বলছি। লিখেছিলেন রবি কর। সেই সময়ের প্রেক্ষাপটে লেখা, অসাধারণ এক রম্যরচনা। সময় বদলেছে, চারপাশের ছবিটাও বদলেছে। তবু, এখনও সেই লেখা পড়াই যায়। বেঙ্গল টাইমসে পুরনো সেই লেখা আবার বেঙ্গল টাইমসে ফিরিয়ে আনা হল।
এক দলের টিকিটে জিতে অন্য দলে চলে যাওয়াটা যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। যেভাবে দিনে রাতে দলবদল হয়ে যাচ্ছে, কোথাও একটা মোক্ষম শিক্ষা পাওয়া খুব জরুরি। কে বলতে পারে, এই লোকসভা নির্বাচন হয়ত সেই কড়া বার্তাটাই দিয়ে যাবে। দশ দফা নমুনা তুলে ধরে কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ।
মনমোহন ‘দুর্বল’ ছিলেন। কিন্তু বাংলায় সব বুথে বাহিনীর ব্যবস্থা করতে পেরেছিলেন। শান্তিতে ভোট করাতে পেরেছিলেন। ছাপ্পা রুখতে পেরেছিলেন। আর একজন প্রবল প্রতাপশালী। কিন্তু তিনি না পারলেন কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করতে। না পারলেন ছাপ্পা ঠেকাতে। চিটফান্ড নিয়ে এত গলা ফাটালেন। কিন্তু পাঁচ বছরে সিবিআই নামক বস্তুটিকে কার্যত ঘুম পাড়িয়েই রাখলেন। তাহলে, শক্তিশালী কে, আর দুর্বল কে? আরও একবার ঠান্ডা মাথায় ভাবুন। লিখেছেন ধীমান সাহা।
মমতার লড়াই নিয়ে মানুষের মনে প্রশ্ন নেই। প্রায় একার চেষ্টায় একটা অচলায়তনকে ভেঙেছেন। সরকার অনেক ইতিবাচক কাজও করেছে। তবু মানুষের ওপর এতখানি অবিশ্বাস কেন? এত পুলিশের ব্যবহার কেন? এটাই কিন্তু ব্যুমেরাং হয়ে দাঁড়াতে পারে। ওপেন ফোরামে লিখেছেন সুগত রায় মজুমদার।
ঠিক চার বছর আগে। সেবার পুরসভা ভোটের আবহ। এমনই পরিস্থিতি, নির্বাচন কমিশনার বাধ্য হলেন পদত্যাগ করতে। তড়িঘড়ি নির্বাচন কমিশনার করা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ঝরঝরে বাংলা বলা আলাপন কেন হঠাৎ ইংরাজি বলতে শুরু করলেন? সেই সময়ের আবহে লেখা একটি খোলা চিঠি। ফিরিয়ে আনা হল বেঙ্গল টাইমসে।
একেকটা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর চারটে–পাঁচটা করে সভা। কিন্তু লোক কোথায়? আশি ভাগ তো আশা কর্মী, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলান্টিয়ারে ভর্তি। সাধারণ মানুষ বা তৃণমূল কর্মীরা কোথায়? লোক জড়ো করতে ভরসা সেই পুলিশ। এই অশনি সঙ্কেতটা নেত্রী বুঝতেও পারছেন না! লিখেছেন ধীমান সাহা।
অনেকেই বিধানসভা থেকে পদত্যাগ করে লোকসভায় লড়ছেন। অন্তত ছটি আসন শূন্য। হঠাৎ, শুধু দার্জিলিংয়ে উপনির্বাচনের ঘোষণা। তাও আবার লোকসভা ভোট হয়ে যাওয়ার পর। বাকি কেন্দ্রগুলি বাদ রইল কেন? কোনও ব্যাখ্যা নেই। নির্বাচন কমিশন সত্যিই নিজেকে হাস্যকর করে তুলছে।
সভায় সভায় এত উন্নয়নের ফিরিস্তি। তারপরেও কেন্দ্রীয় বাহিনীতে এত আপত্তি কেন? তারপরেও ছাপ্পা সংস্কৃতির এমন রমরমা কেন? উন্নয়ন নিয়ে বিরোধীদের কটাক্ষ থাকতেই পারে। কিন্তু তৃণমূলের জেলাস্তর বা ব্লক স্তরের নেতাদের যে উন্নয়নের ওপর কোনও ভরসা নেই, সেটা বোঝা গেল। নেত্রীর প্রতি দলের নেতাদের যে এমন প্রবল অনাস্থা, কে জানত! লিখেছেন সরল বিশ্বাস।।