ফালতু অভিযোগ থেকে দূরে থাকতে শিখুন

যেখানে অবাধে ভোট লুঠ হচ্ছে, যেখানে বাহিনী পাওয়া যাচ্ছে না, যেখানে রাজ্য পুলিশ থেকে প্রশাসনের অপদার্থতা এভাবে প্রকট হয়ে উঠছে, সেখানে একটা ছবি বেরোবে কি বেরোবে না, তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করা কি খুব জরুরি? এতে আসল অভিযোগগুলো কি লঘু হয়ে যাচ্ছে না?‌ বামেদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন ধীমান দাশগুপ্ত।

‌সহযোদ্ধা পিতাকে পুত্রের কুর্নিশ

বুথ দখলের মাঝেও রুখে দাঁড়ালেন। গাড়ি ভাঙা হল। কিন্তু ভয়ে গুটিয়ে যাওয়া নয়। তিনি বুক চিতিয়ে পাল্টা লড়াই ফিরিয়ে দিলেন। ‌সেই মহম্মদ সেলিমের কাছে তাঁর ছেলের বার্তা।

রাজনাথ সিংদের ডেকে আনেন কেন!‌

অমিত শাহ দু একটা মুখস্থ করা ভাষণ দিয়ে যাবেন। কিন্তু তৃণমূলের যাবতীয় অপকর্ম আড়াল করার জন্য রাজনাথ সিংয়ের মতো লোকেরাও আছেন। এসব জানার পরেও এই রাজনাথদের বাংলার মাটিতে ঘটা করে প্রচার করতে ডেকে আনেন কেন?‌ লিখেছেন নির্মল দত্ত।

‌বন্যেরা বনে সুন্দর, মিঠুন বাংলায়

মানুষ ঠকে শেখে। আপনিও শিখেছেন। অভিজ্ঞতা থেকেই বুঝেছেন, রাজনীতির মঞ্চ আপনার জন্য নয়। মুম্বই, উটি, আমেরিকা যখন যেখানে খুশি থাকুন। কিন্তু মাঝে মাঝে বাংলায় আসুন। বাঙালির হৃদয়ে আপনি ছিলেন, আছেন। মাঝের এই সময়টুকু আপনিও মন থেকে মুছে ফেলুন। আমরাও মুছে ফেলতে চাই। প্রায় পাঁচ বছর পর বাংলায় আসা মিঠুনকে খোলা চিঠি। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

যারা কেন্দ্র চেনে না, তাদের সমীক্ষার কী মূল্য!‌

সমীক্ষা দেখলে মনে হবে, তৃণমূলের বিরুদ্ধে যেটুকু লড়ছে, বিজেপি। বামেরা নেহাতই শূন্য। এটা কি পেইড সমীক্ষা!‌ এমনটা নাও হতে পারে। তবে, যাঁরা সমীক্ষা বা বিশ্লেষণ করেন, তাঁদের রাজনৈতিক বোধ নিয়ে প্রশ্ন তোলাই যায়। কোন লোকসভার কী পরম্পরা, কী চরিত্র, তা জানেন তো?‌ ওপেন ফোরামে লিখেছেন উত্তম জানা।

বাংলা হারিয়ে যাচ্ছে, দায়ী আমরাই

ট্যাক্সি থেকে রেস্তোরাঁ, সব জায়গায় আপনাকে হিন্দিতেই কথা বলতে হবে। খাস কলকাতায় বাঙালিরা ক্রমশ প্রান্তিক হয়ে আসছে। আমরা নিজেরাই কি এর জন্য দায়ী নই?‌ এই নিয়েই বিশেষ প্রতিবেদন বেঙ্গল টাইমসে।

‌শুধু পয়লা বৈশাখেই আপনি বাঙালি!‌

পয়লা বৈশাখ এলেই বাঙালিকে আর দেখতে হচ্ছে না। সে নিজেকে ‘‌গর্বিত বাঙালি’‌ প্রমাণ করেই ছাড়বে। অথচ, সারা বছর বাঙালিয়ানাকে শিকেয় তুলে রাখবে। বাংলা বই পড়বে না, বাংলা ছবি দেখবে না, বাংলা গান শুনবে না। কাজকর্মেও বাংলা ভাষাকে দূরে ঠেলে রাখবে। বাঙালি কি বছরে দুটো বা তিনটি দিন শুধু বাঙালি হয়ে উঠবে?‌ লিখেছেন স্বরূপ গোস্বামী।।

এক লেখক অন্য লেখকের লেখা পড়ছেন কই ?

পয়লা বৈশাখ মানে মিত্র অ্যান্ড ঘোষের সেই বিখ্যাত আড্ডা। কেমন ছিল সেই আড্ডার স্বাদ?‌ কারা আসতেন?‌ স্মৃতিচারণে মিত্র অ্যান্ড ঘোষ–‌এর কর্ণধার সবিতেন্দ্রনাথ রায়। উঠে এল সাহিত্য ও প্রকাশনা জগতের অনেক অজানা তথ্য। যাঁরা আগ্রহী, জেনে নিন।

চা–‌বলয়ে শান্তির ভোট, আড়ালে চোরাস্রোত!‌

টুকে পাশ করলে ছাত্রের মেধা বোঝা যায় না। তাই পঞ্চায়েতের সাফল্যকে না ধরাই ভাল। কিন্তু মানতেই হবে, আলিপুরদুয়ারে যথেষ্ট শান্তিতেই ভোট হয়েছে। সংগঠন নাকি চোরাস্রোত?‌ সময় বলবে। লিখেছেন দিব্যেন্দু দে।।

এই থাপ্পড় আসলে তাঁর গালেই

বিধানসভায় তৃণমূলের মন্ত্রী–‌বিধায়কদের হাতে আক্রান্ত হয়েছিলেন দেবলীনা হেমব্রম। তরুণ তুর্কি বিধায়ক ভিক্টর পরের দিন স্পিকারকে উদ্দেশ্য করে বলেছিলেন, এই থাপ্পড় দেবলীনা হেমব্রমের গালে নয়, আপনার গালে মারা হল। সেই রেশ ধরেই বলতে ইচ্ছে করে, গৌরাঙ্গ চ্যাটার্জি বা ফুয়াদ হালিম নয়, আসলে আক্রান্ত হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। লিখেছেন রক্তিম মিত্র।।