ভারতীরা সমঝোতার রাস্তা খুলে রাখছেন না তো!‌

কুকুরের মতো মারব, ছেলে ঢোকাবো— এসব কথা ছেড়ে আসল কথায় আসুন। বলুন কিষেনজির কী হল, বলুন কার নির্দেশে ফোন ট্যাপ হত?‌ মিথ্যে মামলা কার নির্দেশে, গরু–‌বালির আসল ভাগ কার কাছে যায়?‌ ভারতী ঘোষ যা যা জানেন, তার এক শতাংশও বলেননি। মুখ্যমন্ত্রী এস এম এস ফাঁসের হমকি দিচ্ছেন। ভারতী কেন চ্যালেঞ্জটা গ্রহণ করলেন না?‌ ভবিষ্যতে সমঝোতার রাস্তা খোলা রাখছেন না তো?‌ লিখেছেন ধীমান সাহা।

উত্তরবঙ্গে প্রবল ধাক্কার মুখে তৃণমূল

উত্তরবঙ্গে তৃণমূলের দুটি আসন পাওয়াও নিশ্চিত নয়। কোনও সংগঠন না থাকা সত্ত্বেও ভাল ফল করতে চলেছে বিজেপি। এমনকী গর্বের পাহাড়েও চূড়ান্ত ভরাডুবি হতে চলেছে তৃণমূলের। লিখেছেন ধীমান সাহা।

গৌতম দেব সমীপেষু

কোচবিহার থেকে পুরুলিয়া। বামের ভোট চলে যাচ্ছে বিজেপিতে। প্রবল আশাবাদী বামেরাও একটি বা দুটি আসনের বেশি ভাবতে পারছেন না। স্বপ্ন দেখার সেই সাহসটাই যেন হারিয়ে গেছে। বিজেপি মুখী এই হাওয়া রুখতে গেলে দরকার ছিল সেই স্বপ্নটা তৈরি করা। যেটা পারতেন একমাত্র গৌতম দেব। মিছিল হচ্ছে, সভা হচ্ছে, ফেসবুক প্রচারও হচ্ছে। কিন্তু কী যেন নেই!‌ সেই স্বপ্ন দেখানোর মানুষটাই নেই। লিখেছেন স্বরূপ গোস্বামী।

‌ভূতের রাজার চতুর্থ বর

হঠাৎ হাজির ভূতের রাজা। সে বর দিতে চায়। কিন্তু কী বর চাওয়া যায়!‌ গুপি–‌বাঘা যেসব বর চেয়েছে, তা চাওয়া যাবে না। নিজের জন্যও কিছু চাওয়া যাবে না। কুট্টুস তাহলে কী বর চাইল?‌ তারপর কী কী হল?‌ তাই নিয়েই মজার গল্প।সত্যজিৎ রায়ের জন্মদিনে একটু অন্যভাবে শ্রদ্ধার্ঘ্য। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

মুকুলের ছায়া থেকে এখনও নিস্তার নেই কুশলের

সোনার কেল্লার সেই মুকুল। আজকের কুশল চক্রবর্তী। মাঝে পেরিয়ে গেছে ৪৬ বছর। সত্যজিৎ রায়কে ঘিরে টুকরো টুকরো অনেক স্মৃতি। বলে গেলেন কুশল।

আমার আবদারেই হয়েছিল সোনার কেল্লা

একেবারে কাছ থেকেই দেখেছেন। ছেলে হিসেবে, সহকারী হিসেবে, বন্ধু হিসেবে। সন্দীপ রায়ের স্মৃতিচারণে উঠে এল অচেনা এক সত্যজিৎ রায়ের কথা।

কফিহাউসের হারিয়ে যাওয়া সেই গান

কফিহাউসের সেই গান পেয়েছে অমরত্ব। কিন্তু কফিহাউস সিরিজের আরও একটা গান গেয়েছিলেন মান্না দে। সেই গান কোথাও শোনা যায় না। মান্না দে-র জন্মদিনে হারিয়ে যাওয়া সেই গানের কথা তুলে আনলেন স্বরূপ গোস্বামী।।

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফিহাউসের

কফিহাউস সিরিজের সেই দ্বিতীয় গান। তেইশ বছর পর কেমন আছে সুজাতা ? নিখিলেশ, মঈদুলরাই বা কোথায় ? কফিহাউসের সেই টেবিলে আজ কি তাদের পরের প্রজন্ম ? এই নিয়েই নতুন করে রেকর্ড করেছিলেন মান্না দে। যা সচরাচর শোনা যায় না। জন্মদিনে কিংবদন্তি শিল্পীকে বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ্য ।।

সেই কফিহাউসেই শুটিং করেছিলেন মান্না দে!‌

মান্না দে-কে নিয়ে সিনেমা। তাতে অভিনয় করছেন স্বয়ং মান্না দে ! কফিহাউসে বসে গাইলেন অমরত্ব পাওয়া সেই গান। শুটিংয়ের টুকরো টুকরো নানা মুহূর্ত তুলে ধরলেন পরিচালক সুদেষ্ণা রায়। জন্মদিনে কিংবদন্তি শিল্পীর প্রতি বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ্য।

নেত্রীর প্রতি এত অনাস্থা অনুব্রত ছাড়া আর কে দেখিয়েছেন!‌

অনুব্রতকে ভুল বুঝবেন না। তিনিই একমাত্র বোঝাতে পেরেছেন, নেত্রী কেউ নন। যা করার, তাঁকেই করতে হবে। তিনিই বুঝিয়েছেন, মানুষ ভোট দিলে বিপদ। তিনিই বুঝিয়েছেন, সরকারি উন্নয়নের কথা বলে ভোট হয় না। নেত্রীর প্রতি, তাঁর কাজের প্রতি এমন তীব্র অনাস্থা এর আগে কে দেখিয়েছেন?‌ লিখেছেন ধীমান সাহা।