বরুণ বিশ্বাসরা এভাবেই বেঁচে ওঠেন
এবার রাজবাবুর গোঁসা হল। মন্ত্রীর গ্রেপ্তারের সঙ্গে কেন তাঁদের পুরনো ছবিকে টেনে আনা হচ্ছে! কেন হবে না বলুন তো! তাঁরা তো ছবিতে বরুণ বিশ্বাসের নাম আর আবেগটাই ব্যবহার করেছিলেন। বরুণ হত্যার প্রতিবাদে ছবি বানাবো, আর যারা আসল অভিযুক্ত, তাদের আঁচলে আশ্রয় নেব, এই দ্বিচারিতা কেন? যাঁরা সেই খুনের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়, তাদের জড়িয়ে দেওয়াটাই বা কোন শিষ্টাচার! সেদিন হয়ত সেভাবে প্রশ্ন ওঠেনি। কিন্তু আজ উঠবেই। এটাই সময়ের দাবি।
