পার্থর এত বান্ধবী?‌ তোরা জানতিস?‌ ঘোড়ার ডিম জানতিস

মোদ্দা কথাটা কী দাঁড়াল!‌ ইডি হাতে তুলে খাইয়ে দিলে তবে এঁরা জানতে পারেন। নইলে এঁরা ঘোড়ার ডিম জানতেন। বলুন তো, এরপরও এই ‘‌সবজান্তা’‌ সাংবাদিকদের জন্য করুণা হয় না!‌

আপনি বান্ধবী নিয়েই মেতে থাকুন, আপনাকে ওটাই মানায়

মনে করে দেখুন তো, গত পাঁচ বছরে আপনি কটা বই পড়েছেন?‌ কদিন খবরের কাগজের এডিটোরিয়াল পড়েছেন?‌ অথচ, এইসব ভিডিও দিব্যি দেখেছেন। চুটিয়ে উপভোগ করেছেন। আর নিজেকে আপডেটেড ভেবে নিজের পিঠ চাপড়ে দিয়েছেন।

তিন ক্লাবকে ডেকে নাও, নজরুল মঞ্চ ভরাতে হবে তো!‌

পিজি হাসপাতালের নাম ঘোষণা করে দাও। নির্মল মাজি সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের আসার ফরমান জারি করে দেবেন। ক্লাবগুলোকে ডেকে দাও। অরূপ বিশ্বাস তিন ক্লাবের কর্তাদের কানে কানে ঠিক বলে দেবেন, লোক আনতে হবে কিন্তু। ব্যাস, নজরুল মঞ্চ ভরানো নিয়ে আর কোনও দুশ্চিন্তা রইল না।

ভাল করে পোস্টার দেখুন, আগে সুচিত্রা, পরে উত্তম

উত্তম–‌সুচিত্রা। পরপর উচ্চারিত হয় নাম দুটো। প্রায় প্রবাদ হয়ে গেছে। কিন্তু একটু তলিয়ে পোস্টারগুলো দেখুন। তাহলেই বুঝতে পারবেন। অধিকাংশ ছবির পোস্টারেই কিন্তু উত্তম–‌সুচিত্রা নয়, লেখা আছে সুচিত্রা–‌উত্তম। অর্থাৎ, সুচিত্রার নাম আগে। এটাই নাকি সুচিত্রার শর্ত ছিল। নীরবে মেনেই নিয়েছিলেন মহানায়ক। লিখেছেন স্বরূপ গোস্বামী।

এখন থাকলে বুঝতাম, কেমন মহানায়ক

নন্দ ঘোষের হাত থেকে কারও রেহাই নেই। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, তিনি সবার খুঁত ধরেন। এমনকী রবি ঠাকুর বা নেতাজিরও রেহাই নেই। তাহলে মহানায়কই বা বাকি থাকেন কেন? এত প্রশস্তির মাঝে না হয় একটু ভিন্ন সুর থাকল। পড়ুন নন্দ ঘোষের কড়চা।

‌শ্রেষ্ঠত্বের মাঝেও ওই তিনটি প্রশ্ন থেকেই গেল

উত্তম কুমারের মৃত্যুদিন বহুচর্চিত। কিন্তু জন্মদিন কেন সাদা কালো?‌ উত্তমের নায়িকা বলতে সুচিত্রা বা সুপ্রিয়ার নাম ভেসে ওঠে। সাবিত্রীর মুখ কেন ভেসে ওঠে না?‌ হেমন্ত মুখোপাধ্যায় যদি পূব আকাশের উত্তমের গায়ক হন, যদি মাঝ আকাশে শ্যামল মিত্র–‌মান্না দে থাকেন, তাহলে শেষযাত্রার উত্তম কেন কিশোর কুমারে ভরপুর হবে না?‌ তিন প্রশ্ন উস্কে দিলেন কুণাল দাশগুপ্ত।

‌কত গানকে নতুন জীবন দিয়েছেন!

যে গান বাবার কণ্ঠে মানুষের কাছে পৌঁছল না, সেই গান কিশোরের কণ্ঠে চারিদিকে ছড়িয়ে পড়ল। কিশোর কুমারের অবদানকে এতটুকুও ছোট করছি না। কিন্তু এক্ষেত্রেও একটা বড় কারণ উত্তম কুমার। তিনি লিপ না দিলে হয়ত গানটা এতখানি হিট নাও হতে পারত। স্মৃতিচারণ সৈকত মিত্রর।

আগে উত্তমের ছবি, সেখান থেকে হিন্দি ছবি

হিন্দি ছবির দুনিয়ায় খুব একটা সফল হতে পারেননি। আসমুদ্র হিমাচল হয়ত তাঁকে সেভাবে চিনল না। বাঙালির মহানায়ক হয়েই থেকে গেলেন। কিন্তু যাঁরা চেনার, চিনতেন। অনুসরণ করতেন। তাই তাঁর অভিনীত বাংলা ছবিই কয়েক বছর পর হিন্দিতে হয়েছে। তাতে অভিনয় করেছেন দিকপাল অভিনেতারা। লিখেছেন বৃষ্টি চৌধুরি।

বেঙ্গল টাইমস উত্তম সংখ্যা

মহানায়কের জন্মদিন কবে?‌ এই নিয়ে একটা সমীক্ষা হয়ে যাক। অনেকেই হয়ত বলে বসবেন, জুলাই মাসে। আসলে, সেটা তাঁর মৃত্যুর মাস। কিন্তু যে কোনও কারণেই হোক, বাঙালি জন্মের থেকে মৃত্যুর মাসটাকেই...

দোহাই, আর কেউ সিবিআই চাইবেন না

দয়া করে সেটিং–‌সেটিং করে চিৎকার করবেন না। এই আপনিই কিন্তু কোনও একটা ঘটনায় সিবিআই তদন্তের রায়ে দিলে উল্লসিত হয়েছেন। দোষটা তাঁদের নয়। দোষটা আসলে আপনার। গত কয়েকবছরের এত ঘটনাক্রম দেখেও যদি সিবিআই নামক বস্তুটির ওপর ভরসা থেকে থাকে, তাহলে সেই দায় একান্তই আপনার। শিক্ষা হয়েছে তো?‌ যদি হয়ে থাকে, তাহলে আর সিবিআই–‌সিবিআই করে দাঁত কেলিয়ে চিৎকার করবেন না।