পুজো অনুদানের বদলে পার্শ্বশিক্ষকদের মাইনে বাড়ানোই যেত

পার্শ্বশিক্ষকদের যদি মাসে ২ হাজার টাকা করে মাইনে বাড়ানো যেত, তাহলে এক মাসের খরচ হত পাঁচ কোটি। এক বছরের খরচ ষাট কোটি। অর্থাৎ, তিনদিনের হুল্লোড় করার খরচ বাঁচাতে পারলে সেই টাকায় সবাইকার ২ হাজারের বেশি মাইনে বাড়ানো সম্ভব। এবং, ওই টাকায় এক বছরেরও বেশি সময় ধরে মাইনে দেওয়া যেত। কোনটা বেশি জরুরি? লিখেছেন হেমন্ত রায়।

গণপিটুনি! আইনের পেছনে অন্য উদ্দেশ্য নেই তো!

গণপিটুনি রুখতে বিধানসভায় বিল এল। কিন্তু তার জবাবি ভাষণে চিটফান্ড, সিপিএম, সিবিআই যা পারলেন, তাই বলে গেলেন মুখ্যমন্ত্রী। গণপিটুনির সঙ্গে চিটফান্ডের কী সম্পর্ক! আইন নিয়েও নানা সংশয়।এই আইনকে রাজনৈতিক প্রতিহিংসার কাজে লাগানো হবে না তো! ওপেন ফোরামে লিখেছেন উত্তম জানা।

স্মৃতির সরণি বেয়ে….

নিজের মধ্যে পুষে রাখা জড়তার প্রাচীর ভেঙে ফেলুন। আপনার সযত্নে লুকিয়ে রাখা স্মৃতি ভাগ করে নিন অন্যদের সঙ্গেও। তবে একটা কথা মাথায় রাখা ভাল, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ বা কুৎসা না করাই ভাল। ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকুন। খারাপ স্মৃতি তো সবারই থাকে। সেই কাদা ঘেঁটে, অন্যকে দোষারোপ করে লাভ কী? আমরা না হয় ভাল স্মৃতিগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করলাম। বেঙ্গল টাইমসের পাতায় সেই সুখস্মৃতি ভিড় করুক।