‌তাঁর প্রশ্রয় না পেলে আমি হয়ত শিল্পী হতাম না

প্রদীপ সিংহবাবু মানুষের বেড়ে ওঠার পেছনে তার পরিবারের বড় একটা অবদান থাকে। ছোট থেকে যে পরিবেশে সে বড় হয়, সেই পরিবেশের একটা স্থায়ী ছাপ থেকেই যায়। ডাক্তারের ছেলে হয়ত সবসময়...

‌আমার আকাশের ধ্রুবতারা

তোমার জীবনের লক্ষ্য কী?‌ মামা অনেকের কাছেই জানতে চাইতেন। অনেক সময় ক্লাসেও জানতে চাইতেন। কখনও আবার একান্তেও জানতে চাইতেন। অর্থাৎ, সেই ছাত্রর কোন বিষয়ে আগ্রহ, সেটা বুঝতে চাইতেন। ছাত্রের সেই ইচ্ছেকে সম্মান জানাতেন। উৎসাহিত করতেন।

জন্মের আগে থেকেই স্কুলের সঙ্গে সম্পর্ক!‌

তখন এসডিও সাহেব স্যারকে প্রণাম করে বললেন, ‘‌আমাদের অনেক জায়গায় যেতে হয়। অনেক স্কুলেই স্ট্রং রুম নিতে হয়। আজ আপনি আমার চোখ খুলে দিলেন। আমরা এতদিন স্কুলকে স্ট্রং রুম হিসেবেই দেখে এসেছি। এটা যে স্কুল, এই জিনিসটা মাথাতেও আনি না। আজ আপনি আমাকে একটা শিক্ষা দিলেন। নিজের স্কুলকে কীভাবে ভালবাসতে হয়, আপনার কাছ থেকে শিখলাম। সব স্কুলে যদি আপনার মতো একজন শিক্ষক থাকেন, শিক্ষার চেহারা বদলে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার স্কুলের কোনও ক্ষতি আমি হতে দেব না। গণনার পর আমি নিজে আবার আসব। দেখে যাব। যদি কোথাও কোনও ক্ষতি হয়, সব দায়িত্ব আমি নিলাম।’‌

স্মৃতিটুকু থাক

অনেক স্মৃতি জমে থাকে। না বলা কথা হয়েই থেকে যায়। ছেলেবেলার কোনও বন্ধুর কথা মনে পড়ছে ? কোনও মাস্টারমশাই বা আত্মীয়দের কথা মনে পড়ছে ? কোনও সুখস্মৃতি ভাগ করে নিতে চান ? অতীতের কোনও ঘটনার জন্য কারও কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান ? কোনও যন্ত্রণার কথা বলে একটু হালকা হতে চান ?

জেলা ভাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাঁকুড়ায়

কীভাবে জেলাভাগের বিরুদ্ধে এই আন্দোলনকে সংগঠিত করা যায়, তা নিয়েও নানা মত। কেউ কেউ মনে করছেন, সব আন্দোলনকারীকে নিয়ে একটি মঞ্চ করা হোক। আবার কেউ কেউ আলাদা করে আন্দোলনের পক্ষে। কেউ কেউ এই আন্দোলনে রাজনৈতিক রঙ লাগাতে চাইছেন না। মোদ্দা কথা, বিভিন্ন মহলের দাবি, জেলাবাসীর আবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক।

‌আস্ত একটা মুড়ির মেলা বসে নদীর ধারে

অন্তরা চৌধুরি বাঁকুড়ার লোকের মুড়ি খাওয়া নিয়ে যে যতই কুৎসা করুক, শুধু মুড়ি খাওয়াকে কেন্দ্র করেই বাঁকুড়াতে একটা আস্ত মুড়ি মেলা হয়। এই মেলার বয়স প্রায় দুশো বছর। মাঘ মাসের...

‌মুড়ি দিয়ে যায় চেনা

অন্তরা চৌধুরি বাঁকুড়ার লোক জল ঢেলে মুড়ি খায় বলে কলকাতার লোকের সে কী হাসাহাসি! মুড়ি মানেই বাঁকুড়া পুরুলিয়া আর বর্ধমানের লোকেরা খায়। বাকিরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। কলকাতা এবং তার...

লটারির ফাঁদে তলিয়ে যাচ্ছে জঙ্গল মহল

জঙ্গলমহলের অর্থনীতির কোমর ভেঙ্গে যাচ্ছে। সরকারের কোনও হেলদোল নেই। বরং কোষাগারে আয় বাড়ানোর তাগিদে লটারি ব্যবসায় উৎসাহই জুগিয়ে যাচ্ছে উদাসীন সরকার। সরকারের একমাত্র আয় বাড়ানোই যখন লক্ষ্য তখন মানব উন্নয়ন গৌণ হওয়াটাই স্বাভাবিক। সরকার এগিয়ে আসবে না। মানুষকে জাগাতে হবে, শুভবুদ্ধির উদয় ঘটাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। জঙ্গলমহলকে বাঁচাতে হবে৷ লিখেছেন মধুসূদন মাহাতো।

‌গরিবের পোস্ত উপেক্ষিত খসলা

অন্তরা চৌধুরি এত দিনে নিশ্চয়ই আমানির সঙ্গে তেলপোড়া আপনাদের হজম হয়ে গেছে। আচ্ছা আপনারা খসলা খেয়েছেন কখনও? জানেন খসলা কী, বা কীভাবে খায়! বাঁকুড়া, পুরুলিয়ার মানুষের কাছে এই খাবারটি অত্যন্ত...

‌স্বপ্নে জড়ানো ছেলেবেলার চড়ুইভাতি

এখনকার পিকনিকে মজা কোথায়! এগুলো তো কর্পোরেট পিকনিক। নিজের হাতে রান্না না করলে কি আর পিকনিক জমে! বাঁধাকপিতে যদি একটু পোড়া গন্ধ না ছাড়ে, মাংসে যদি একটু বেশি নুন না হয় তাহলে আর পিকনিক হল কই! আমাদের ছোটবেলায় ছিল বনভোজন বা চড়ুইভাতি। আমরা যারা আশি নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি তারা ব্যাপারটা ভাল বুঝতে পারবেন।