জেলা ভাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাঁকুড়ায়

কীভাবে জেলাভাগের বিরুদ্ধে এই আন্দোলনকে সংগঠিত করা যায়, তা নিয়েও নানা মত। কেউ কেউ মনে করছেন, সব আন্দোলনকারীকে নিয়ে একটি মঞ্চ করা হোক। আবার কেউ কেউ আলাদা করে আন্দোলনের পক্ষে। কেউ কেউ এই আন্দোলনে রাজনৈতিক রঙ লাগাতে চাইছেন না। মোদ্দা কথা, বিভিন্ন মহলের দাবি, জেলাবাসীর আবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক।