লটারির ফাঁদে তলিয়ে যাচ্ছে জঙ্গল মহল

জঙ্গলমহলের অর্থনীতির কোমর ভেঙ্গে যাচ্ছে। সরকারের কোনও হেলদোল নেই। বরং কোষাগারে আয় বাড়ানোর তাগিদে লটারি ব্যবসায় উৎসাহই জুগিয়ে যাচ্ছে উদাসীন সরকার। সরকারের একমাত্র আয় বাড়ানোই যখন লক্ষ্য তখন মানব উন্নয়ন গৌণ হওয়াটাই স্বাভাবিক। সরকার এগিয়ে আসবে না। মানুষকে জাগাতে হবে, শুভবুদ্ধির উদয় ঘটাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। জঙ্গলমহলকে বাঁচাতে হবে৷ লিখেছেন মধুসূদন মাহাতো।

‘টনিক’ না খেলে সত্যিই ঠকবেন!

‘টনিক’ শিক্ষা দিয়ে যাবে জীবনে অসম্ভব বলে কিছু নেই। সকালে দু’বার কাশলে যাঁরা ডাক্তারের কাছে ছোটেন, অফিসে ছুটি নেওয়ার তাল খোঁজেন, দিনের ২০ ঘণ্টা ওষুধ আর অসুখের আলোচনা করে কাটান, তাঁদের তো অবশ্যই দেখা উচিত। ’৮২ বছরেও তিস্তার প্রবল স্রোতে র‌্যাফটিং, ডেলোর আকাশে প্যারাগ্লাইডিং, দার্জিলিংয়ে দড়ি ধরে মাউন্টেনিং—পরাণবাবু দেখিয়ে দিলেন বয়স সত্যিই একটা সংখ্যামাত্র!