অন্ধকার নির্জন রাতে খোলা জিপ থেকে সেই বাঘের গর্জন
জ্যোৎস্নায় ভরে গেছে চারিদিক। সে জ্যোৎস্না কৃপণ নয়। সারা বনভূমিকে রুপোর পাতে মুড়ে দিয়েছে। হেমন্তের হিমেল হাওয়ায় শান্তির আশ্বাস।
জ্যোৎস্নায় ভরে গেছে চারিদিক। সে জ্যোৎস্না কৃপণ নয়। সারা বনভূমিকে রুপোর পাতে মুড়ে দিয়েছে। হেমন্তের হিমেল হাওয়ায় শান্তির আশ্বাস।
এখনকার পিকনিকে মজা কোথায়! এগুলো তো কর্পোরেট পিকনিক। নিজের হাতে রান্না না করলে কি আর পিকনিক জমে! বাঁধাকপিতে যদি একটু পোড়া গন্ধ না ছাড়ে, মাংসে যদি একটু বেশি নুন না হয় তাহলে আর পিকনিক হল কই! আমাদের ছোটবেলায় ছিল বনভোজন বা চড়ুইভাতি। আমরা যারা আশি নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি তারা ব্যাপারটা ভাল বুঝতে পারবেন।