কেন সভাপতি হতে পারলেন না চুনী গোস্বামী?‌

যিনি ছিলেন সভাপতি, তিনি হয়ে গেলেন সচিব। কিন্তু সভাপতি তো কাউকে না কাউকে হতে হবে। ভারী নাম বলতে ছিলেন চুনী গোস্বামী। কিন্তু তাঁকে করা হল না। তাঁকে করলে কী কী সমস্যা হতে পারত?‌ কেনই বা তাঁকে সহ সভাপতি করা হল?‌

ছিলেন সভাপতি, হলেন সচিব, সম্মান বাড়ল?‌

টুটু বসু ছিলেন মোহনবাগানের সভাপতি। এবার হলেন সচিব। এটাকে জয় বলা যায়?‌ প্রণব মুখার্জি যদি রাষ্ট্রপতি থেকে অবসর নিয়ে কোনও রাজ্যের রাজ্যপাল হতেন, তাহলে সেটা যেমন হত, এটাও কিছুটা তেমনই। আসলে, কোনও একটা পদ পেলেই হল। কোন পদের কী গুরুত্ব, এই কর্তারা বোঝেনই না। লিখেছেন রজত সেনগুপ্ত।

ম্যাচের লাইভ আপডেট পাচ্ছি না কেন?‌

সমর্থকদের আবেগ আছে বলেই কিন্তু কর্পোরেট সংস্থা এগিয়ে এসেছে। কিন্তু তারপর তারা আবেগটাকেই অস্বীকার করতে চাইছে। আই লিগের প্রথম ম্যাচে জয় এল, কিন্তু ক্লাবের ওয়েবসাইটে আপডেট টুকুও পাওয়া গেল না। নতুন স্পন্সরের হাত ধরে কোন পথে চলেছে ইস্টবেঙ্গল?‌ বেঙ্গালুরু থেকে লিখেছেন দেবাঞ্জন বিশ্বাস।।

সবুজ মেরুন সভাপতি হতে চলেছেন গীতানাথ গাঙ্গুলি

নির্বাচন পর্ব শেষ। এবার নতুন সভাপতি বেছে নেওয়ার পর্ব। মোহনবাগানের সভাপতি হতে চলেছেন গীতানাথ গঙ্গোপাধ্যায়। ক্লাবসূত্রের খবর, আপাতত তাঁকেই সভাপতি হিসেবে বেছে নেওয়া হবে। আগামী বছর সচিব থেকে সভাপতি হয়ে যেতে পারেন টুটু বসু। সেক্ষেত্রে ক্লাবের নতুন সচিব হবেন সৃঞ্জয় বসু।

আটকে গেল চীন, ঘুমন্ত দৈত্য জাগছে!‌

সায়ন ঘোষ এশিয়ান ফুটবলের ঘুমন্ত দৈত্য ভারত যে আস্তে আস্তে জেগে উঠছে তা আর‌ও একবার টের পাওয়া গেল। ব্লু টাইগার্সরা রেড ড্রাগনসদের আটকে দিল। সাম্প্রতিক কালে এটিই ভারতীয়দলের সেরা ম্যাচ।...

সমর্থকের মৃত্যুতে আনন্দ পায়!‌ এরা আদৌ ফুটবল ভালবাসে!‌

এক ফুটবল–‌পাগল দর্শকের মৃত্যু। অথচ, তা নিয়েও কিনা সোশ্যাল সাইটে বিদ্রুপ চলছে!‌ এই বিকৃত মনের লোকেরা ফুটবলকে ভালবাসে!‌ এমন সমর্থকেরা যে কোনও ক্লাবেরই লজ্জা। লিখেছেন কুণাল দাশগুপ্ত।।

বাঙালির হাত ধরেই সেই দাপট ফিরে আসুক

দল গঠন থেকে শুরু করে মাঠে নিজেদের মেলে ধরা। সব ব্যাপারেই এগিয়ে ছিল মোহনবাগান। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন। বাঙালি ফুটবলাররাও নিজেদের দারুণভাবে মেলে ধরলেন। এবার সর্বভারতীয় ফুটবলে এই দাপট ফিরে আসুক, বাঙালির হাত ধরেই সাফল্য আসুক। লিখেছেন সুগত রায়মজুমদার।।

দোহাই, স্বপ্নার দিকে হাত বাড়াবেন না

সৃজিত কী করবেন, সেটা তাঁর বিষয়। তবু অনুরোধ, এখনই স্বপ্নার দিকে হাত বাড়াবেন না। আপনি অ্যান্টনি ফিরিঙ্গি, ভাওয়াল রাজাদের নিয়ে থাকুন। এই মেয়েটাকে এখন ছুটতে দিন, লাফাতে দিন। ওঁকে যে এখনও অনেকদূর যেতে হবে!‌ লিখেছেন রজত সেনগুপ্ত।।

মোহনবাগান জিতিয়া প্রমাণ করিল, ইস্টবেঙ্গল হারে নাই

এতদিন ভাবতেন, কলকাতা লিগ কোনও টুর্নামেন্টই নয়। মোহনবাগানের জয় যেন চোখ খুলে দিল। মনে হল, এটা বোধ হয় বিশ্বকাপের কাছাকাছি। দারুণ একটা ছবির বিষয় পেয়ে গেলেন গোত্র গুপ্ত। রম্যরচনায় সেই কাহিনীই তুলে আনলেন কুণাল দাশগুপ্ত।।

সেই আচরণ এখন ব্যুমেরাং হয়েই ফিরে আসছে

বিচক্ষণ সুভাষ নিশ্চয় দেওয়ালের লিখন পড়তে পারছেন। কী জানি মনে মনে হয়ত ভাবছেন, খালিদের সঙ্গে ওই আচরণ করা উচিত হয়নি। বিশেষ করে সুভাষ ভৌমিক যিনি নানা কর্তাদের নানা অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন, তিনি খালিদ–‌বিদায় চিত্রনাট্যে এভাবে ক্রীড়নক হয়ে উঠবেন, সত্যিই ভাবা যায়নি। হয়ত সেই কারণেই আজ সুভাষের পাশে দাঁড়ানোর লোক নেই।