সবুজ মেরুন সভাপতি হতে চলেছেন গীতানাথ গাঙ্গুলি
নির্বাচন পর্ব শেষ। এবার নতুন সভাপতি বেছে নেওয়ার পর্ব। মোহনবাগানের সভাপতি হতে চলেছেন গীতানাথ গঙ্গোপাধ্যায়। ক্লাবসূত্রের খবর, আপাতত তাঁকেই সভাপতি হিসেবে বেছে নেওয়া হবে। আগামী বছর সচিব থেকে সভাপতি হয়ে যেতে পারেন টুটু বসু। সেক্ষেত্রে ক্লাবের নতুন সচিব হবেন সৃঞ্জয় বসু।
