এভাবে ধরে বেঁধে বিয়ে!‌ টিকলে হয়

কয়েকদিন সেলফি তোলা, ঘোরাঘুরি করা, ফেসবুকে ছবি দেওয়া— এসব থাকবে। মোহ কেটে যেতে সময় লাগবে না। যে বিয়ে কার্যত কোর্টের নির্দেশে হয়, সেই বিয়ে টিকতে পারে না। আবার হয়ত সৌম্যজিতের নামে নতুন কোনও মামলা হবে। মোদ্দা কথা, এই বিয়ে ভাঙতে বাধ্য।

‌বিদেশে প্রথম সিরিজ জয় কিন্তু তাঁর নেতৃত্বেই

বিদেশের মাটিতে আমরা এখনও হেরেই চলি। অথচ, বিদেশের মাটিতে জিততে শিখিয়েছিলেন ওয়াদেকার। তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে সিরিজ হারানো। গাভাসকারের অভিষেক তাঁরই নেতৃত্বে, ভারতের প্রথম একদিনের ম্যাচেও নেতা তিনিই। কোচ, নির্বাচক হিসেবেও বেশ সফল। নিঃশব্দেই বিদায় নিলেন এই মানুষটি।

নির্বাচকদের মাইনে বছরে এক কোটি!‌

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ অঢেল টাকা থাকলে যা হয়!‌ যত্রতত্র তা ওড়ানো যায়। অনেককে দাক্ষিণ্য দিয়ে তুষ্ট রাখা যায়। বিধায়ক–‌সাংসদদের মাইনে নিয়ে আমরা এত হইচই করি। কিন্তু ভারতীয় ক্রিকেটে নির্বাচকদের মাইনে...

দুই ম–‌এর রোগ ধরেছে সৌরভকেও

গেছেন লন্ডনে ধারাভাষ্য দিতে। ডাক পেয়েছেন এমসিসি–‌র মিটিয়ে। সেই মিটিং থেকে সেলফি তুলে খাঁচিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি। তাঁকেও কিনা সেলফি তুলে নিজের ঢাক পেটাতে হচ্ছে!‌ বাংলার মহারাজের জন্য এবার কলম ধরলেন স্বনামধন্য নন্দ ঘোষ।।

লেগে থাকার বিকল্প নেই, বুঝিয়ে দিলেন ইমরান

প্রশাসক হিসেবে তিনি সফল হবেন নাকি ব্যর্থ হবেন, জানি না। ভারতের সঙ্গে সম্পর্ক কোন খাতে বইবে, তাও জানি না। কতটা সেনার দ্বারা নিয়ন্ত্রিত হবেন, বলা মুশকিল। কেন জানি না, মন বলছে, বাকিদের থেকে তিনি আলাদা, এমন একটা ছাপ বিদায়বেলায় ঠিক রেখে যাবেন। লিখেছেন রজত সেনগুপ্ত।।

২৯ জুলাই, লর্ড কার্জনের চোখে

(বাংলা ভাগের নিদান দিয়েছিলেন। ভেসে গিয়েছিল সম্মিলিত প্রতিবাদে। বিদায়ী গভর্নর জেনারেল কীভাবে দেখেছিলেন মোহনবাগানের শিল্ড জয়কে ? সেই সময়ে ফিরে গিয়ে লর্ড কার্জনের মনের কথা জেনে নিলেন মযূখ নস্কর।

২৯ জুলাই, শিবদাস ভাদুড়ীর চোখে

শিল্ড জয়ের রাত। চারিদিকে উৎসব। উড়ছে মোহনবাগানের পতাকা।মোহনবাগানের জয় আর স্বাধীনতা যেন মিলেমিশে একাকার। সেই রাতে ডায়েরিতে কী লিখেছিলেন শিবদাস ভাদুড়ি। না লেখা সেই ডায়েরির পাতা বেঙ্গল টাইমসে উঠে এল। লিখেছেন ময়ূখ নস্কর।

ফুটবলের লড়াই থাকুক, ইট–‌পাথরের লড়াই থামুক

এই কাণ্ড যারাই করে থাকুক, তাদের সবার আগে ধিক্কার দেওয়া জরুরি। লড়াই হবে মাঠের মধ্যে। বাইরে টিকা–‌টিপ্পনি, যুক্তি–‌পরিসংখ্যানের লড়াই চলুক। কিন্তু এই ইট পাথরের লড়াই বন্ধ হোক। লিখেছেন কুণাল দাশগুপ্ত।।

আইএফএ শিল্ড চলছে, কেউ বুঝতে পারছেন!‌

নিঃশব্দে শেষ হতে চলল আইএফএ শিল্ড। গত কয়েক বছর ধরেই জৌলুস কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। কারা খেলছে, কী রেজাল্ট, কোথাও কোনও তাপ উত্তাপ নেই। আর তাপ উত্তাপ নেই বলেই মিডিয়া কভারেজও নেই। লিখেছেন সোহম সেন।।

পরের বিশ্বকাপে আর কাউকে ফেবারিট বলা যাবে না

বড় দল আর ছোট দলের তফাতটা ক্রমশ কমে আসছে। ছোট দল বলে কাউকেই আর হেলাফেলা করা যাবে না। তারাও চমকে দিতেই পারে। আর কাউকেই আগাম ফেবারিট বলা যাবে না। এবারের বিশ্বকাপ যেন সেটাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। লিখেছেন সুগত রায়মজুমদার।।