সব দায় একা শঙ্করলালের!‌

শঙ্করলাল না হয় ভদ্রলোক। আত্মমর্যাদা সম্পন্ন কোচ। তাই তিনি নিজেই সরে দাঁড়ালেন। কিন্তু ক্লাবের পক্ষ থেকে তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়নি তো?‌ মানে মানে তুমি ছেড়ে দাও, নইলে তোমাকে ছাঁটাই করতে হবে, এরকম কোনও আগাম বার্তা দেওয়া হয়নি তো?‌ শঙ্কর যদি পদত্যাগ করতেও চান, তাঁকে বোঝানো গেল না?‌ তাঁকে তো বলাই যেত, এই মরশুমে তুমিই কোচ থাকবে। যদি বদল করতেই হয়, সামনের মরশুমে ভাবা যাবে।

ঝড় তুলতে চলেছে শ্রীনিবাসনের বই

কে কী ভাবল, কে সমালোচনা করল, এসবে তাঁর কিছুই যায় আসে না। কেউ বলেন বেপরোয়া, কেউ বলেন নির্লজ্জ। তাঁর জীবনের অনেককিছুই আনটোল্ট। এমন অনেক ঘটনাই সামনে আনতে চলেছে শ্রীনিবাসন, তাঁর নতুন বইয়ে। বিতর্কের ঝড় উঠবে, হলফ করেই বলা যায়।

সৌরভকেও তাহলে জার্সি কিনতে হয়!‌

সৌরভের হাতে তুলে দেওয়া হচ্ছে বার্সিলোনার জার্সি। জার্সিতে লেখা দাদা, সঙ্গে সৌরভের প্রিয় নম্বর ৯৯। বার্সিলোনা জানল কী করে সৌরভকে দাদা বলা হয়?‌ এতই যদি গুরুত্ব দিত, তাহলে জার্সিটা তো মেসি তুলে দিতে পারতেন। কোনও এক হাফ কর্তা তুলে দিতেন না। তাহলে কি নাম লেখা জার্সিটা সৌরভই কিনে নিয়ে গিয়েছিলেন?‌ এই নিয়েই নন্দ ঘোষের কড়চা।

মর্যাদা ফিরিয়ে আনতে মরিয়া ডাচরা

সুগত রায়মজুমদার ফুটবল–বিশ্বে হল্যান্ড অতীতে রীতিমতো তাদের ঐতিহ্য বজায় রেখেছিল। হল্যান্ডের ফুটবল–শিল্প সারা বিশ্বে নিজেদের জায়গা করে নিয়েছিল। এই দেশেরই ফুটবলার ছিলেন জোহান ক্রুয়েফ। তাঁকে আধুনিক ফুটবলের জনক বলা হত।...

সৌরভ, ভুলেও সৃজিতের পাল্লায় পড়বেন না

সৌরভ, যতই ব্যস্ত থাকুন, সৃজিতের শেষদিকের কয়েকটা ছবি দেখুন। দেখতে ইচ্ছে না করলেও জোর করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন, রিসার্চের নামে কীসব গাঁজাখুরি করেছেন এই পুচ্ছপাকা পরিচালক। সব ভক্তি উড়ে যাবে। এমন লোককে দিয়ে বায়োপিক করানোর আগে সচেতন হওয়া ভাল। আর যাই করুন, সৃজিতের পাল্লায় পড়বেন না। নন্দ ঘোষের কড়চায় সৌরভকে এমনই পরামশ দিলেন নন্দ ঘোষ।

মনোজ, কথা নয়, ব্যাটে মন দিন

যেই ডাবল সেঞ্চুরি করলেন, অমনি শত্রু খুঁজতে বেরিয়ে পড়লেন মনোজ তেওয়ারি। বুঝিয়ে দিলেন, ক্রিকেটে মন ছিল না, কে কী বলেছে, সে ব্যাপারেই যেন বেশি চিন্তিত ছিলেন। সমালোচকদের মুখে কাল্পনিক সংলাপও বসিয়ে দিলেন। ডাবল সেঞ্চুরি যেন গায়ের ঝাল মেটানোর হাতিয়ার। ব্যাটসম্যান মনোজ নিজেকে প্রমাণ করলেন, অধিনায়ক মনোজ ফের একধাপ নেমে গেলেন। লিখেছেন স্বরূপ গোস্বামী। ‌

লাল হলুদকে নিয়ে তথ্যচিত্র বানাবেন গৌতম ঘোষ

ইস্টবেঙ্গলকে নিয়ে এবার তথ্যচিত্র বানাবেন গৌতম ঘোষ। ২০২০ তেই লাল হলুদের শতবর্ষ। এক বছর আগে থেকেই নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে শতবর্ষকে স্মরণীয় করে রাখার ভাবনা ইস্টবেঙ্গল শিবিরে। প্রাথমিকভাবে অনেককিছুই আলোচনায় আছে। আরও নানা প্রস্তাব আসবে। তবে, তথ্যচিত্রের বিষয়টি ইতিমধ্যেই চূড়ান্ত।

উপন্যাস লিখেই ফেললেন গৌতম

ক্রীড়া সাংবাদিক হিসেবে পরিচিত নাম। বিনোদন জগতের নানা দিকপালের সাক্ষাৎকারের জন্যও পরিচিত। এবার আস্ত উপন্যাস লিখে ফেললেন গৌতম ভট্টাচার্য। পা রাখলেন ক্রীড়া সাহিত্যের আঙিনায়। বইমেলায় ঝড় তুলবে, এখনই বলে দেওয়া যায়।

ছোট্ট একটা ছবি, হাজার শব্দের সমান

আবার ওঁরা এক ফ্রেমে। যে গুরুর আশ্রমে ওদের একসঙ্গে পথ চলা শুরু, আবার সেই গুরুর বাড়িতেই। রমাকান্ত আচরেকারের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন শচীন তেন্ডুলকার। পাশে দাঁড়িয়ে বিনোদ কাম্বলি। ছবিটা সত্যিই মনে রাখার মতো।

আবার সভাপতি হবেন টুটু বসুই

মোহনবাগানের নতুন সভাপতি গীতানাথ গাঙ্গুলির ভূমিকা অনেকটা রামায়নের ভরতের মতোই। তাঁকে আপাতত সিংহাসনে খড়ম পাহারা দিতে হবে। আবার যেদিন টুটু বাবুর সভাপতি হওয়ার ইচ্ছে হবে, নিঃশব্দে সরে দাঁড়াতে হবে। লিখেছেন সোহম সেন।