ফাইনালের সেই রাতটার কথা কখনই ভুলব না। একেবারে শেষপর্বে এসে আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হল। এডগার্ডো কোদেসাল লোকটাকে পেলে কী করতাম, কে জানে! সেনসিনি, ভয়লার, ব্রেহমে নামগুলো এখনও ভুলতে পারি না। ভুলতে পারি না মারাদোনার সেই কান্না। সুদূর এই বাংলায় বসে আমরাও যে সেদিন কেঁদেছিলাম!
ম্যান ইউ কর্তারা একবার ভেবেও দেখলেন না, এই সিদ্ধান্তে রোনাল্ডোর ওপর কতটা প্রভাব পড়বে! বিশ্বকাপ খেলতে নামার ঠিক আগে একজন খেলোয়াড় যদি জানেন, তাঁর ক্লাব তাঁকে ছেঁটে ফেলল, তাহলে তাঁর মানসিক অবস্থা কেমন হয়! তাঁর মনের ওপর দিয়ে কতটা ঝড় বয়ে যায়! এই অবস্থায় তিনি দেশের হয়ে ফোকাস করতে পারবেন?
বাঙালির কাছে চতুর্থী মানেই পুজো জমজমাট।মণ্ডপে মণ্ডপে এসে যায় প্রতিমা। রাস্তায় নেমে আসে জনজোয়ার। কাতারের বিশ্বকাপ অবশ্য হয় ফিফার পঞ্জিকা মেনে।সেই পঞ্জিকা বলছে, বিশ্বকাপ শুরু রবিবার।বৃহস্পতিবার ছিল অনেকটা পুজোর চতুর্থীর...
পেশাদারি জগতে একটা কথা খুব চালু আছে— সুইচ অন, সুইচ অফ। অর্থাৎ, যখন তুমি একটা কাজ করছ, তখন অন্যগুলো ভুলে যাও। ফুটবলের ক্ষেত্রেও কথাটা ভয়ঙ্করভাবে খাটে, যখন দেশের হয়ে খেলছ, তখন দেশের হয়েই ভাবো। তখন ক্লাবের জটিলতার কথা ভাবতে যেও না। কিন্তু রোনাল্ডো সেই ক্লাবের বিতর্ককেই টেনে আনলেন। তাও আবার বিশ্বকাপের ঠিক দোরগোড়ায়।
সোহম সেন কয়েক মাস আগের কথা। হঠাৎ করে বলা হল, সাদা বলের ক্রিকেটে দুই ধরনের অধিনায়ক থাকবে না। টি২০–র নেতৃত্ব আগেই ছেড়েছিলেন বিরাট কোহলি। এবার একদিনের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া...
বিশ্বকাপের সময় এইসব মুহূর্তগুলো ফিরে দেখলে কেমন হয়? সেইসব স্মৃতি নিয়েই বেঙ্গল টাইমসের বিশেষ ফিচার। না, এখানে লেখার জন্য কোনও ফুটবল বোদ্ধা হওয়ার দরকার নেই। এমনকী ছেলেবেলায় ফুটবলে লাথি না মারলেও চলবে। শুধু সেই অনুভূতিটুকু নিজের লেখায় তুলে আনুন। পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়।
কেন জানি না, তিরিশ বছর পর সেই ঘটনার সঙ্গে অনেকটা মিল পাচ্ছি। সেবারও পাকিস্তান কোনওরকমে সেমিফাইনালে উঠেছিল। এবারও তাই। সেবারও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এবারও তাই। ঘটনাচক্রে এবারও সামনে সেই ইংল্যান্ড। সেবারও ফাইনাল হয়েছিল মেলসবোর্নে। এবারও তাই।
সেমিফাইনালের আগে বাংলা কাগজ পড়ুন। আর সেমিফাইনালের পর পড়ুন। এতরকম ভুল পরিকল্পনায় দল চলছে, আগে তো বোঝা যায়নি। সব বোঝা গেল হেরে যাওয়ার পর। ময়দানে একটা চালু কথা আছে, চললে পঞ্চানন, না চললেই পাঁচু। এতদিন ভারত জিতে আসছিল। তাই সবকিছুই ভাল লাগছিল। যেই হারতে হল, ওমনি সবকিছু খারাপ হয়ে গেল।
ভারতের নাগরিক হয়েও ভারতের এই তথাকথিত ‘দাদাগিরি’ মানতে পারিনি। বারবার মনে হয়েছে, এটা খুবই অন্যায় হচ্ছে। এই উপেক্ষা, এই অপমান পাক ক্রিকেটারদের প্রাপ্য নয়। হয়ত সেই কারণেই মন চেয়েছে, আন্তর্জাতিক আসরে পাকিস্তান ভাল কিছু করুক। বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা রান করুন। শাহিন শাহ আফ্রিদিরা উইকেট নিন। যেভাবে ক্রিকেট বিশ্ব তাঁদের নিয়ে হেলাফেলা করছে, তার যোগ্য জবাব দিন এই ক্রিকেটাররা। তাতে ভারতীয় বোর্ডের অহমিকা যদি কিছুটা কমে।
তিন দশক পর এবার সৌরভের পালা। সেদিন দাদা স্নেহাশিস জায়গা ছেড়ে দিয়েছিলেন ভাই সৌরভকে। এবার ভাই সৌরভ সভাপতির আসন ছেড়ে দিলেন দাদা স্নেহাশিসকে। প্রতিদানের একটা বৃত্ত যেন সম্পূর্ণ হল।