আমাদের ক্লাবগুলো অন্তত ম্যাঞ্চেস্টারের মতো বেআক্কেলে নয়
ম্যান ইউ কর্তারা একবার ভেবেও দেখলেন না, এই সিদ্ধান্তে রোনাল্ডোর ওপর কতটা প্রভাব পড়বে! বিশ্বকাপ খেলতে নামার ঠিক আগে একজন খেলোয়াড় যদি জানেন, তাঁর ক্লাব তাঁকে ছেঁটে ফেলল, তাহলে তাঁর মানসিক অবস্থা কেমন হয়! তাঁর মনের ওপর দিয়ে কতটা ঝড় বয়ে যায়! এই অবস্থায় তিনি দেশের হয়ে ফোকাস করতে পারবেন?
