উপেক্ষার উপযুক্ত জবাব দিন বাবররা

ভারতের নাগরিক হয়েও ভারতের এই তথাকথিত ‘‌দাদাগিরি’‌ মানতে পারিনি। বারবার মনে হয়েছে, এটা খুবই অন্যায় হচ্ছে। এই উপেক্ষা, এই অপমান পাক ক্রিকেটারদের প্রাপ্য নয়। হয়ত সেই কারণেই মন চেয়েছে, আন্তর্জাতিক আসরে পাকিস্তান ভাল কিছু করুক। বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা রান করুন। শাহিন শাহ আফ্রিদিরা উইকেট নিন। যেভাবে ক্রিকেট বিশ্ব তাঁদের নিয়ে হেলাফেলা করছে, তার যোগ্য জবাব দিন এই ক্রিকেটাররা। তাতে ভারতীয় বোর্ডের অহমিকা যদি কিছুটা কমে।

এমন ‘‌গুরুদক্ষিণা’‌ সত্যিই কি আদবানির প্রাপ্য ছিল!‌

বিচক্ষণ আদবানি অঙ্কগুলো বোঝেন না, এমন তো নয়। রাজনৈতিক সৌজন্য ও সংযম দেখিয়ে হয়ত নীরব আছেন। কোনও একদিন এই সংযম শিথিল হতেই পারে। গত সাতবছর ধরে শ্রদ্ধা জানানোর অনেক নাটক তিনিও দেখে আসছেন। দেখতে দেখতে বয়স ৯৫ হয়ে গেল। জানি না, কতদিন সুস্থ থাকবেন। যতদিন সুস্থ থাকবেন, এই নাটকটা মঞ্চস্থ হতেই থাকবে।