মরক্কো জিতলে বিশ্বকাপটাই হয়ত জাতে উঠবে
ট্রফি থেকে আর মাত্র দু’ধাপ দূরে। বিদায় নিলেও মাথায় আকাশ ভেঙে পড়বে না। কিন্তু দুটো ধাপ উতরে গেলে নতুন ইতিহাসের হাতছানি। শুধু মরক্কোর জন্য নয়, বিশ্বকাপের জন্যও এ যেন এক সন্ধিক্ষণ। মরক্কো জিতলে ইউরোপ–লাতিন আমেরিকার গন্ডি ছাড়িয়ে বিশ্বকাপ পাড়ি দেবে অন্য এক পৃথিবীতে। বলা যায়, বিশ্বকাপটাই জাতে উঠবে।
এই প্রথম দুই মহাতারকার আসল লড়াই
দুই দলের সেরা তারকা কারা? আর্জেন্টিনা বললেই যেমন লিওনেল মেসির কথা ভেসে ওঠে, তেমনই ক্রোয়েশিয়া বললে ঘুরেফিরে একটা নামই আসে— লুকা মডরিচ। মিলগুলোয় একটু চোখ বোলানো যাক। ১) দুজনেই দলের অধিনায়ক। ২) মেসির বয়স ৩৫, মডরিচের ৩৭। দু’বছর ফারাকটা বড় কথা নয়। আসল কথা হল, দুজনেরই এটা শেষ বিশ্বকাপ। ৩) দুজনেরই জার্সি নম্বর দশ। ৪) লিওনেল মেসিকে বলা হয় এল এম টেন। কী আশ্চর্য, লুকা মডরিচও সেই এল এম টেন। ৫) একজন দীর্ঘদিন খেলছেন এসি মিলানে, অন্যজন বহু বছর বার্সিলোনায়। দুজনেই নিজের দলকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন।
এমন বিদায় রোনাল্ডোর প্রাপ্য ছিল না
সবাই জানেন, এটা রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। এই নিয়ে দেশের জার্সি গায়ে পাঁচবার বিশ্বকাপ খেললেন। পাঁচবার ব্যালন ডিওর জিতেছেন। হতেই পারে, এখন আগের ছন্দে নেই। হতেই পারে, তাঁকে প্রথম দলে রাখা গেল না। কিন্তু বিদায়বেলায় কাটা ঘায়ে এমন নুনের ছিটে না দিলেই পারতেন। এমন বিদায় অন্তত রোনাল্ডোর প্রাপ্য ছিল না।
রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসাতে হিম্মৎ লাগে
কোচের সামনে দুটো বিকল্প ছিল। এক, যেমনভাবে, যে গরু দুধ দেয়, তার লাথি হজম করতে হয়। অর্থাৎ, রোনাল্ডোকে এগিয়ে দেওয়া। দুই, রোনাল্ডোকে একটা কড়া বার্তা দেওয়া। বুঝিয়ে দেওয়া যে, তুমি অপরিহার্য নও। আমার কাছে তোমার বিকল্প আছে।
তিন মহাতারকার হাল হকিকত
তিনজনের তুলনা টানলে কী দাঁড়াল? প্রথম দু’জন এখনও দলের সম্পদ। কিন্তু রোনাল্ডো এখন আর ততখানি সম্পদ নন। ক্লাবে যেমন পড়তি ফর্মে চলে গিয়েছিলেন, দেশের হয়েও হয়ত তাই।
এই হঠকারিতা ব্রাজিল কোচকে মানায়!
সেই নব্বইয়ে আর্জেন্টিনাকে হারিয়েছিল ক্যামেরুন। এই বিশ্বকাপেও কতবার সেই উদাহরণ টেনে আনা হল, তার কোনও হিসেব নেই। অর্থাৎ, ৩২ বছর আগের সেই হার যেন আজও লজ্জার অতীত হয়ে তাড়া করছে আর্জেন্টিনাকে। এই প্রথম আফ্রিকার কোনও দেশ হারিয়ে দিল ব্রাজিলকে। এই উদাহরণ আগামী ২০ বছর পরেও ঘুরে ফিরে আসবে। সেটা ব্রাজিলের পক্ষে খুব সম্মানজনক হবে? কেন সেই পরিস্থিতি ডেকে আনতে গেলেন টিটে?
হীনমন্যতা ঝেড়ে এশিয়ার জন্য গর্ব করতে শিখুন
আমরাও নিজেদের সাফল্যকে ঠিকমতো হজম করতে পারি না। আমরাও ওদের সুরে সুর মিলিয়ে ফ্লক, অঘটন এসবই বলে থাকি। একবারও ভেবে দেখি না জাপান বা কোরিয়ার ফুটবলারদের দুরন্ত লড়াইয়ের কথা। এবার বোধ হয় আমাদের সেই হীমন্যতা ঝেড়ে ফেলার সময় এসেছে। আসুন, এশিয়ার এই সাফল্যে আমরাও গর্ব করতে শিখি।
মেসিদের নতুন দৌড় হয়ত শুরু হয়ে গেল
ছোট দলগুলো গ্রুপ লিগে একে–তাকে হারিয়ে দিয়ে বা আটকে দিয়ে চমক দেয়। কিন্তু লম্বা রেসে পিছিয়ে পড়ে। পরের দিকের চাপটা আর সামলাতে পারে না। বড় দলের ক্ষেত্রে আবার ছবিটা অন্যরকম। তারা প্রথম দিকে হোঁচট খায়। ধুলো ঝেড়ে ঠিক উঠে দাঁড়ায়। আবার নতুন উদ্যম নিয়ে ছুটতে থাকে। আর্জেন্টিনার সেই নতুন দৌড় হয়ত শুরু হয়ে গেল।
কে বলল, কাতারের গ্যালারিতে মারাদোনা নেই!
মৃত্যুর দু’বছর ঘুরে দাঁড়াতে তুলে আনা হচ্ছে তাঁরই উদাহরণ। এখনও তিনি জীবন্ত। এখনও সেই তিনিই প্রেরণা। কে বলল, কাতারের গ্যালারিতে তিনি নেই! সেই কবে রবি ঠাকুর লিখে গেছেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।
