রাহুল–‌রোহিতরা যদি সবজান্তাদের কথা একটু শুনতেন!‌

সেমিফাইনালের আগে বাংলা কাগজ পড়ুন। আর সেমিফাইনালের পর পড়ুন। এতরকম ভুল পরিকল্পনায় দল চলছে, আগে তো বোঝা যায়নি। সব বোঝা গেল হেরে যাওয়ার পর। ময়দানে একটা চালু কথা আছে, চললে পঞ্চানন, না চললেই পাঁচু। এতদিন ভারত জিতে আসছিল। তাই সবকিছুই ভাল লাগছিল। যেই হারতে হল, ওমনি সবকিছু খারাপ হয়ে গেল।