বেঙ্গল টাইমস। শারদ সংখ্যার সম্পাদকীয়।

এবার শারদ সংকলন। কিছুটা বিলম্বিত। তবে সেই বিলম্ব কিছুটা ইচ্ছাকৃত। অন্যরা জুলাইয়ে বের করে দিল বলে আমাদের জুন মাসে বের করে দিতে হবে, এমন ছেলেমানুষির প্রতিযোগিতা থেকে দূরে থাকাই ভাল। গায়ে পুজোর গন্ধ না থাকলে কীসের পুজো সংখ্যা!‌ প্রস্তুতি ছিল। আবার শেষবেলার তাড়াহুড়োও ছিল।