হুমায়ুনের কাছে সব ‘মাস লিডার’কেই ম্লান মনে হয়
কে কত জনপ্রিয়, ভোট এলে বোঝা যায়। দলের টিকিট পেয়ে যিনি এক লাখ ভোটে জিতছেন, তিনি একবার নির্দল হয়ে দাঁড়ান। পাঁচ হাজার ভোটও পাবেন কিনা সন্দেহ। সেখানে হুমায়ুন দলের পরোয়া করেন না। প্রতীকের পরোয়া করেন না। তিনি একাই রাজা।
