জিতলেও জামানত বাজেয়াপ্ত হবে ‘প্রশাসক’ শুভেন্দুর
এই উপনির্বাচন মুখ্যমন্ত্রীর কাছে সত্যিই বড় চ্যালেঞ্জ। জেতাটা বড় চ্যালেঞ্জ নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে কিনা, সেটা আরও বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জে হয়তো উতরে যাবেন (যদিও রেজিনগর নিয়ে সংশয় আছেই)। কিন্তু দ্বিতীয় চ্যালেঞ্জে এর মধ্যেই হেরে বসে আছেন। ভয়মুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে পারেননি। ভোটের দিন সেই সন্ত্রাস আরও বাড়বে, এখনই হলফ করে বলা যায়। বিজেপি হয়তো জিতবে, কিন্তু প্রশাসক শুভেন্দুর বড় পরাজয় অনিবার্য। এই দেওয়াল লিখনটা এখনই পড়ে ফেলা যায়।
