চিরবিদায় শান্ত মিত্র
অনেকদিন ধরেই লড়াই করছিলেন ক্যান্সারের বিরুদ্ধে। ৭৫ বছর বয়সে এসে হার মানতে হল। বিদায় নিলেন শান্ত মিত্র। শান্ত মিত্র মানে নিছক প্রাক্তন ফুটবলার নন। খেলা ছাড়ার পর কখনও হয়েছেন কোচ, কখনও ম্যানেজার। স্টেট ব্যাঙ্কেও ছিলেন উচ্চপদস্থ অফিসার। ফুটবলের ওপর বইও লিখেছেন। নিয়মিত ম্যাচরিপোর্ট করেছেন। হয়েছিলেন কলকাতার শেরিফও। একসঙ্গে অনেক সত্ত্বা মিশে ছিল এই মানুষটির মধ্যে।
