শতবর্ষে অসহায় আত্মসমর্পণ, ক্লাবের সম্মান বাড়ল!‌

স্পন্সর আসবে। হয়ত আই এস এলের দরজাও খুলে যাবে। কিন্তু শতবর্ষে এই অসহায় আত্মসমর্পণ ক্লাবের সম্মান কতটা বাড়াল, সমর্থকরা ভেবে দেখতে পারেন।

এই সংযম কজন দেখাতে পারেন!‌

বিরোধীতার নামে কী কদর্য আক্রমণ চলছে চারদিকে। কেন্দ্র, রাজ্য সব জায়গায় যেন একই সংস্কৃতি। বিরোধী আর শাসক যেন পাল্লা দিয়ে কুরুচিকর কথা বলে যাচ্ছে। সেই আবহে মূর্তিমান এক ব্যতিক্রম হলেন প্রণববাবু। শাসকের ভূমিকায় যেমন দেখা গেছে, তেমনি বিরোধীর ভূমিকাতেও কেটেছে লম্বা সময়। কখনও মুখ থেকে একটিও আপত্তিজনক মন্তব্য শুনেছি বলে মনে পড়ছে না। যাঁরা টুইট করে শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন, তাঁরা যদি এই শিষ্টাচার, সহবৎ শিখতেন!‌

আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ সুপ্রিম কোর্টকেই নিতে হবে

প্রধান বিচারপতি যদি অবসর নেওয়া একমাসের মধ্যেই রাজ্যসভায় মনোনীত হন, তাহলে এই প্রশ্ন তো উঠবেই। অবসর নেওয়ার একমাস যেতে না যেতেই তাঁকে রাজ্যসভায় পাঠাতে হল!‌ কীসের পুরস্কার?‌ কীসের প্রতিদান?‌ অবসরপ্রাপ্ত বিচারপতি পারলেন না এই সামান্য প্রলোভনটুকু জয় করতে?‌ এই বিষয়গুলোই অনাস্থা তৈরি করে। এই অনাস্থাকে কাটানোর দায়িত্ব বিচারপতিদেরই নিতে হবে।

‌‌মর্গান হাউসে দুই রাত

সাহেবি আমলের বাংলো।চারপাশে সুদৃশ্য লন। একটু এগোলেই বিশাল গল্ফ কোর্স। মনে হবে, একদিনের জন্য আপনিই যেন মর্গান সাহেব। সেই অনুভূতি উঠে এল স্বরূপ গোস্বামীর লেখায়।

পুরনো ছবি, নতুন আঙ্গিকে

অনেকের সামনেই এখন অখণ্ড অবসর। এই অবসরে অনেকেই মগ্ন সিনেমা দেখায়। হইচই, নেটফ্লিক্স বা ইউটিউবে অনেকেই নানা ছবি দেখছেন। হয়ত আগে দেখার ইচ্ছে থাকলেও দেখা হয়নি। হয়ত দেখেছেন, আবার দেখলেন। সবমিলিয়ে পুরনো ছবিকে নতুন আঙ্গিকে দেখার চেষ্টা। শুরু হয়ে যাক জমজমাট আলোচনা।

সুশান্তকে নিয়ে একটু বাড়াবাড়িই চলছে

নেপোটিজম নিয়ে দিনের পর দিন চর্চা হল। কেউ বলছেন, বান্ধবী নাকি অনেক টাকা সরিয়েছেন। আরও কত কথা উঠে আসছে। কেন জানি না, আমার মনে হয় এটা নিখাদ আত্মহত্যা। সেটাকে কেন জোর করে খুন বলে চালানোর চেষ্টা হচ্ছে, বুঝি না। জোর করে একটা চাঞ্চল্য তৈরি করতেই হবে!‌

শুভেন্দু নিজেই গুঞ্জন জিইয়ে রেখেছেন

এটা ঠিক, শুভেন্দুর পক্ষে মান সম্মান নিয়ে তৃণমূলে থাকা কঠিন। তাঁকে যতই গুরুত্ব দেওয়ার অভিনয় করা হোক, তিনি নিজে জানেন, একুশের নির্বাচনে তৃণমূল জিতলে তাঁর ডানা ছাঁটার কাজটা একটু একটু করে শুরু হবে। ক্রমশ তাঁকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হবে। ডানা ছাঁটার চেষ্টা যে এখনই হচ্ছে না, তা নয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে।

লকডাউনে অনেকটা অক্সিজেন দিয়ে গেল মন্দারমণি

লকডাউনে কাঁহাতক আর গৃহবন্দি হয়ে থাকা যায়!‌ কিছুটা ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়লাম। চলো পানসি, বেলঘরিয়া। থুড়ি, মন্দারমণি। লিখেছেন হেমন্ত রায়।

শারদ সংকলনঃ লেখা পাঠিয়ে রাখুন

গত বছরের মতো এবারও। বেঙ্গল টাইমসের শারদ সংকলন। প্রকাশিত হবে পুজোর অনেক আগেই।এখন থেকেই তার প্রস্তুতি। থাকবে অণু উপন্যাস, গল্প, অণু গল্প, ফিচার। সিনেমা, ভ্রমণ, খেলা নিয়েও থাকবে আকর্ষণীয় প্রতিবেদন।

আসল ওষুধের আগে নকল ওষুধ চলে আসবে না তো!‌

যেভাবে দ্রুত ওষুধ আনার কথা শোনানো হচ্ছে, তাতে এখন থেকেই নকল ওষুধের রাস্তা খুলে দেওয়া হচ্ছে না তো!‌ দেখা যাবে, আসল ওষুধ বাজারে আসার আগেই নকল ওষুধে বাজার ছেয়ে গেছে। সস্তায় লোকে সেই ওষুধই গ্রহণ করছে। এতে হীতে বিপরীত হওয়ার আশঙ্কা। তাই এখন থেকেই সতর্ক থাকা প্রয়োজন।