শুধু স্মৃতি থেকেই লিখেছিলেন দেশে বিদেশে!

‌আফগানিস্তানে চাকরি জীবন কাটিয়ে আসার অন্তত কুড়ি বছর পর লেখা হয়েছিল দেশে বিদেশে। পুঙ্খানুপুঙ্খ বিবরণ। অথচ, কোথাও কোনও ডায়েরির সাহায্য নেননি। পুরোটাই লিখেছিলেন স্মৃতি থেকে। সৈয়দ মুজতাবা আলির জন্মদিনে এমন কথা উঠে এল হেমন্ত রায়ের লেখায়।

দেরিতে হলেও শুভবুদ্ধি এল!‌

যাই হোক, লকডাউন উঠেছে, এটা স্বস্তির। এমনিতেই আমাজের রাজ্যে ডাক্তারের অভাব। সেই কারণে মুখ্যমন্ত্রীকে মাঝে মাঝেই আক্ষেপ করতে দেখা যায়। আর এবার অর্ধেকের বেশি পরীক্ষার্থী যদি পরীক্ষাই না দিতে পারতেন!‌ সেটা রাজ্যের পক্ষে বিরাট এক লজ্জার বিষয় হয়ে দাঁড়াত। দেরিতে হলেও ভুল শুধরে নেওয়ায় সরকারকে অভিনন্দন।

লকডাউনে ভ্রমণ

প্রায় ৬ মাস গৃহবন্দি। অনেকেই হাঁপিয়ে উঠেছেন। হয়ত ইচ্ছে করছে সমুদ্র বা পাহাড়ে যেতে। কিন্তু সংক্রমণের আশঙ্কায় অনেকেই বেরোতে পারছেন না। কেউ হয়ত ঝুঁকি নিয়ে বেরিয়েও পড়েছেন। এখান ওখান থেকে...

যেদিন খুশি লকডাউন ডাকলেই হল!‌

কিন্তু লকডাউন!‌ সেটা তো তোলা যায়!‌ অন্তত পিছিয়ে তো দেওয়া যায়। তখন না হয় ঘোষণা হয়েছিল। কিন্তু পরে তো শুধরে নেওয়া যায়। কলেজে কলেজে টিএমসিপির সমাবেশ হবে বলে, মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন বলে ২৮ আগস্টের লকডাউন পিছিয়ে দেওয়া যায়। এতবড় একটা পরীক্ষার আগে লকডাউন স্থগিত রাখা যায় না!

রোজ সাদা পাতার সামনে বোসো

অনুজ কবি, সাহিত্যিকদের বলতেন, রোজ একটা সময় বেছে নাও। কিছুক্ষণের জন্য হলেও সাদা পাতার সামনে বোসো। হয়ত কোনও লেখাই এল না। বা যেটা লিখলে, সেটা একেবারেই পছন্দ হল না। হয়ত নিজে লিখে নিজেই ছিঁড়ে ফেলে দিলে। তবু, দিনের একটা সময় অন্তত সাদা পাতার সামনে বোসো। কিছু একটা লেখার চেষ্টা করো। মনে রাখবে, লেখাও একটা সাধনা। লিখতে বসলেই মাথায় ভাবনা ঠিক এসে যাবে। কলম বেয়ে ঠিক নেমে আসবে।

না বুঝেই সেদিন হেয় করা হয়েছিল প্রণববাবুকে

প্রণববাবু রাষ্ট্রপতি ভবনকে বিদায় জানিয়েছিলেন। তার ওপর বয়সও হয়েছিল। তিনি যে আর কোনও দিনই সক্রিয় রাজনীতি করবেন না, এটুকুও সেদিন বোঝেননি সবজান্তা বিশেষজ্ঞরা।এই জ্ঞানগম্যি নিয়ে এঁরা কিনা টিভি চ্যানেলে বসেন! লিখেছেন ধীমান সাহা।

জাতীয় শিক্ষকদের বাঁকা চোখে দেখতে হয় কেন!‌

‘‌রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক’‌ শুনলেই কেমন একটা শ্রদ্ধা হত। পরে জানলাম, এই পুরস্কার পাওয়ার জন্য শিক্ষককে নিজে থেকে আবেদন করতে হয়। নিজের ঢাক নিজেকে পেটাতে হয়। ঠিকঠাক ‘‌লোক’‌ ধরতে হয়। তাই, এখন কেউ জাতীয় শিক্ষককে শুনলেই বাঁকা চোখে দেখতে হয়। মনে হয়, পুরস্কার পাওয়ার জন্য বিস্তর ‘‌লবিবাজি’‌ করতে হয়েছে। এটা কি সেই শিক্ষকের পক্ষে খুব সম্মানের?‌ শিক্ষক দিবসে প্রশ্ন তুললেন সজল মুখার্জি।।

কেন প্রণববাবুকে রাষ্ট্রপতি করতে চাননি সোনিয়া?‌

সোনিয়া গান্ধী শুরুতেই বলেছিলেন, ‘‌রাষ্ট্রপতি হিসেবে আপনার চেয়ে যোগ্য এইমুহূর্তে কেউ নেই। কিন্তু আপনি আমাকে বলে দিন, সরকারে এবং দলে আপনি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আপনি চলে গেলে সেটা কে করবে?‌ আপনার বিকল্প আপনিই খুঁজে দিন। আমি আজকেই রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা করে দিচ্ছি।’‌

এক মঞ্চে মঙ্গেশকার পরিবার!

এত অতিথির সমাগম। যেন চাঁদের হাট। কে নেই সেখানে ! খেলা থেকে গান, সিনেমা থেকে সাহিত্য, সব জগতের দিকপালরাই হাজির। কাকে ছেড়ে কার দিকে তাকাব ? কার দিকে আবার ! অনেক তারার মাঝে ধ্রুব তারা তো একজনই। লিখেছেন অভিরূপ অধিকারী।।

প্রাইম টাইমে শুধু রিয়া আর যুদ্ধের দামামা

দেশপ্রেমের ধ্বজা ওড়ানো সবথেকে চিৎকার করা চ্যানেলটি সারাক্ষণ ব্যস্ত রইল রিয়া চক্রবর্তী আর তার ভাই শৌভিককে নিয়ে। এমন চিৎকার, এমন উত্তেজনা, যেন মন হচ্ছে দেশে যুদ্ধ লেগে গেল। রাত দশটা পর্যন্ত এইসব কীর্তনই চলল। একটি চ্যানেল তো সারাক্ষণ ভারত–‌চীন যুদ্ধের দামামা বাজিয়ে গেল। চীন কী ষড়ষযন্ত্র করছে, ভারত কীভাবে পাল্টা জবাব দিতে তৈরি হচ্ছে, এই কাসুন্দি কতদিন ধরে যে চলবে, কে জানে‌!‌