শতবর্ষে অসহায় আত্মসমর্পণ, ক্লাবের সম্মান বাড়ল!‌

স্পন্সর আসবে। হয়ত আই এস এলের দরজাও খুলে যাবে। কিন্তু শতবর্ষে এই অসহায় আত্মসমর্পণ ক্লাবের সম্মান কতটা বাড়াল, সমর্থকরা ভেবে দেখতে পারেন।

এই সংযম কজন দেখাতে পারেন!‌

বিরোধীতার নামে কী কদর্য আক্রমণ চলছে চারদিকে। কেন্দ্র, রাজ্য সব জায়গায় যেন একই সংস্কৃতি। বিরোধী আর শাসক যেন পাল্লা দিয়ে কুরুচিকর কথা বলে যাচ্ছে। সেই আবহে মূর্তিমান এক ব্যতিক্রম হলেন প্রণববাবু। শাসকের ভূমিকায় যেমন দেখা গেছে, তেমনি বিরোধীর ভূমিকাতেও কেটেছে লম্বা সময়। কখনও মুখ থেকে একটিও আপত্তিজনক মন্তব্য শুনেছি বলে মনে পড়ছে না। যাঁরা টুইট করে শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন, তাঁরা যদি এই শিষ্টাচার, সহবৎ শিখতেন!‌