‌করোনা রোধ:‌ হার্ড ইমিউনিটি?‌ না বৈজ্ঞানিক প্রথায় লকডাউন?‌

সংক্রমণের মধ্য দিয়ে হার্ড ইমিউনিটি বলি, শিথিল অথবা হার্ড লকডাউনই বলি, কোনটা যৌক্তিক, কোনটা যৌক্তিক নয়, আর এর বাস্তবায়নে কাঠামো এবং পদ্ধতিগত রূপরেখা চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার দায় এবং অধিকার, কোনওটাই একজন সাধারণ নাগরিকের পক্ষে নেওয়া সম্ভব নয়। এই নাগরিক বিশ্বের যে প্রান্তেই অবস্থান করুন না কেন। এ এক বাতুলতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু অবশ্যই রাষ্ট্রীয় পদক্ষেপের সুস্পষ্টতাকে দেখতে পাওয়া, সুনিশ্চিত হওয়া এবং শঙ্কাহীন জীবন প্রত্যাশা করা যে কোনও বিশ্ব নাগরিকের অধিকার ভুক্ত।লিখেছেন অম্লান রায়চৌধুরী।

সিবিআই আবার তদন্তের নামে অশ্বডিম্ব প্রসব করবে না তো!‌

‌সিবিআই তদন্ত শুনে উল্লসিত হওয়ার কোনও কারণ নেই। সিবিআই তার বিশ্বাসযোগ্যতাকে এমন স্তরে নামিয়ে এনেছে, তাদের ওপর ভরসা করা সত্যিই বড় কঠিন। সুশান্তের ক্ষেত্রেও তদন্তের নামে বছরের পর বছর ঝুলিয়ে রাখা নয়। একমাসের মধ্যে সমাধান করতে পারলে করুক। নইলে হাত তুলে জানিয়ে দিক, পারছি না। লিখেছেন সরল বিশ্বাস।

এমন প্রশ্রয় পেলে দুর্বৃত্তরা তো বিশ্বভারতী ভাঙবেই

এমন ন্যক্কারজনক কাণ্ডের পরও প্রশাসন ওই দুর্বৃত্তদের পাশে দাঁড়াতে পারে!‌ এর পরেও মুখ্যমন্ত্রী কিনা দুর্বৃত্তদরে হয়েই ব্যাটিং করলেন! বোঝাই যাচ্ছে, এত সাহস তারা পায় কোথা থেকে। সত্যিই, অনুপ্রেরণা বড় ভয়ঙ্কর জিনিস।লিখেছেন রক্তিম মিত্র।

বেরিয়ে গেল আনন্দবাজারের পুজো সংখ্যা

আনন্দমেলার পর এবার আনন্দবাজারের পুজো সংখ্যাও বেরিয়ে গেল।রয়েছে পাঁচটি উপন্যাস। অন্যতম আকর্ষণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর। করোনা আবহে অনেকেই গৃহবন্দি। অনেকের সামনেই অখণ্ড অবসর। এবারের পুজো সংখ্যা কতটা সাড়া ফেলে, সেটাই দেখার।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে খাদ্যাভ্যাস

করোনা আবহে শুধু সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজারই যথেষ্ট নয়। রোগ প্রতিরোধের শক্তি বাড়াতে পারে, এমন খাদ্যাভ্যাসও জরুরি। কোন খাদ্য উপাদান কোন ধরনের খাবারে পাওয়া যায়, তা কী কাজে লাগে, সে ব্যাপারে আলোকপাত করলেন বিশিষ্ট চিকিৎসক ডা:‌ শতরূপা চট্টোপাধ্যায়।

নিজের গান নিজে কখনই শুনি না

আমি নিজের গান একেবারেই শুনি না। শুনলেই মন খারাপ হয়ে যাবে। মনে হবে, এটা এভাবে না করে অন্যভাবে করলে ভাল হত। মনে হবে, এই সুরটা অন্যরকম হতে পারত। সাতের দশকে যা ভাল লেগেছিল, এত বছর পর তা ভাল নাও লাগতে পারে। তাই নিজের গান থেকে আমি দূরে দূরেই থাকি।
সঙ্গীত কিংবদন্তি লতা মঙ্গেশকরের জীবনের অনেক অজানা কথা উঠে এল একটি সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকার তুলে ধরা হল বেঙ্গল টাইমসের পাঠকদের জন্য।।

এইসব কালজয়ী গান আমার বাবা লিখেছেন!‌

এভাবেই কত কালজয়ী গান তৈরি হয়েছে। কত ইতিহাস লুকিয়ে আছে সেইসব গানের পেছনে!‌ এত বছর পরেও পুজো প্যান্ডেল থেকে বিয়েবাড়ি, রিয়েলিটি শো থেকে সিরিয়াল, মাঝে মাঝেই বেজে ওঠে সেইসব গান। ভাবতে গর্ব হয়, এইসব কালজয়ী গান আমার বাবা লিখেছেন!‌ স্মৃতিচারণে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র পিয়াল বন্দ্যোপাধ্যায়।

সত্যজিৎ থেকে ঋত্বিক, অমিতাভ থেকে রাজেশ খান্না …..

ব্ল্যাককফি হাতে সত্যজিৎ রায় বসে থাকতেন ঘণ্টার পর ঘণ্টা। ঋত্বিক ঘটক এসে তাকিয়ে থাকতেন কাঞ্চনজঙ্ঘার দিকে। অমিতাভ বচ্চন, রাজেশ খান্না এলেও বাইরে কাতাকে কাতারে ভিড়। দার্জিলিংয়ের সেই হেরিটেজ কেভেন্টার্সকে নিয়ে বেঙ্গল টাইমসের বিশেষ প্রতিবেদন।

কোনও বুকিং ছাড়াই হাজির সেই পাহাড়ি গ্রামে

সবমিলিয়ে দুদিনের ট্যুরটা মন্দ হয়নি। মাঝে মাঝে রোদ। মাঝে মাঝে বৃষ্টি। গ্রাম্য কিছু দোকান। ইচ্ছেমতো মোমো, সিঙ্গাড়া খাওয়াই যায়। কতরকম ফলের গাছ। গোটা গ্রামটাই যেন নিজেদের গ্রাম। যেন যার ঘরে যখন খুশি ঢুকে পড়া যায়। ইচ্ছে হল, একজনের বাড়িতে চা খাব। এক আন্টিকে বলামাত্রই হাসিমুখে রাজি। তিনি চা করে আনলেন। চা–‌টা যে দারুণ এমন নয়। কিন্তু ওই আতিথেয়তা!‌ সত্যিই তুলনা হয় না। মানুষগুলো কত সহজ–‌সরল। একবার ভাবুন তো বেহালায় বা বরানগরে কোনও বাড়িতে গিয়ে আপনি চা খেতে চাইছেন। ইভটিজার বা চোর ভেবে গণপিটুনিও জুটে যেতে পারে।

ফিরে দেখা সুশান্ত। পার্ট ১০

দেখতে দেখতে দু মাস পেরিয়ে গেল। সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বিতর্ক এখনও চলছেই। সেই আবহে দু মাস আগের মুহূর্তকে ফিরে দেখা। দশ নম্বর কিস্তি। লিখেছেন ইন্দ্রাণী রাহা।