পুরনো ছবি, নতুন আঙ্গিকে

অনেকের সামনেই এখন অখণ্ড অবসর। এই অবসরে অনেকেই মগ্ন সিনেমা দেখায়। হইচই, নেটফ্লিক্স বা ইউটিউবে অনেকেই নানা ছবি দেখছেন। হয়ত আগে দেখার ইচ্ছে থাকলেও দেখা হয়নি। হয়ত দেখেছেন, আবার দেখলেন। সবমিলিয়ে পুরনো ছবিকে নতুন আঙ্গিকে দেখার চেষ্টা। শুরু হয়ে যাক জমজমাট আলোচনা।

সুশান্তকে নিয়ে একটু বাড়াবাড়িই চলছে

নেপোটিজম নিয়ে দিনের পর দিন চর্চা হল। কেউ বলছেন, বান্ধবী নাকি অনেক টাকা সরিয়েছেন। আরও কত কথা উঠে আসছে। কেন জানি না, আমার মনে হয় এটা নিখাদ আত্মহত্যা। সেটাকে কেন জোর করে খুন বলে চালানোর চেষ্টা হচ্ছে, বুঝি না। জোর করে একটা চাঞ্চল্য তৈরি করতেই হবে!‌